Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

মায়ের দেখানো পথেই মেয়ে, শ্রীদেবীর এই সুপারহিট ছবির রিমেকে এবার জাহ্নবী

শ্রীদেবীর সুপারহিট ছবি চালবাজের রিমেকে মুখ্য চরিত্রে জাহ্নবী কাপুর। মায়ের স্মৃতি আর নিজের স্বপ্ন নিয়ে নতুন যাত্রায় তিনি কতটা সফল হবেন, সেটাই এখন দেখার।

 

মায়ের দেখানো পথেই মেয়ে, শ্রীদেবীর এই সুপারহিট ছবির রিমেকে এবার জাহ্নবী

জাহ্নবী কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 September 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বের কারণে বলিউডের ঝলমলে কেরিয়ারে দীর্ঘ বিরতি নিয়েছিলেন শ্রীদেবী। তবে এই নিয়ে কখনও আক্ষেপ করেননি তিনি। বিরতির পরও নিজের জাদুতে পর্দায় ফিরেছিলেন বলিউডের প্রথম লেডি সুপারস্টার। কিন্তু দ্বিতীয় ইনিংসটা খুব দীর্ঘ হয়নি, ২০১৮ সালে অকালপ্রয়াণ ঘটে রূপকথার রানি শ্রীদেবীর।

কাকতালীয়ভাবে, সেই বছরই বলিউডে পা রাখেন তাঁর বড় মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের দেখানো পথ ধরে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া পরম সুন্দরী ছবিতে তাঁর অভিনয় বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে নতুন চর্চার জন্ম দিয়েছে এক খবর, শ্রীদেবীর কালজয়ী ছবি চালবাজ-এর রিমেক তৈরি হতে চলেছে, আর এবার সেই ছবির মুখ্য চরিত্রে দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে।

ফ্রি প্রেস জার্নালের খবর অনুযায়ী, জাহ্নবীর কাছে চালবাজ শুধু একটা ছবি নয়, এটা আবেগের জায়গা। তাই ছবির রিমেকের দায়িত্ব নিতে গিয়ে তিনি বেশ সিরিয়াস। কাছের মানুষদের সঙ্গে পরামর্শ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে শেষের দিকে তিনি সবুজ সঙ্কেত দেবেন কিনা, তা স্পষ্ট হবে।

উল্লেখ্য, ২০২২ সালে চালবাজ ইন লন্ডন নামে ছবির ঘোষণা করেছিল টি-সিরিজ। তখন লিড রোলে ছিলেন শ্রদ্ধা কাপুর। কিন্তু নানা কারণে কাজটি এগোয়নি। এবার জাহ্নবীকে নিয়ে নতুনভাবে ছবির কাজ শুরু করতে চাইছেন নির্মাতারা।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া চালবাজ ছবিতে ডবল রোলে ঝড় তুলেছিলেন শ্রীদেবী। তাঁর সঙ্গে ছিলেন সানি দেওল ও রজনীকান্ত। তাই জাহ্নবীর জন্য চ্যালেঞ্জটা কম নয়, মায়ের স্মৃতি, মায়ের সাফল্য, আর নিজের স্বপ্নের মিশ্রণ নিয়ে নতুন ইনিংসে নামছেন তিনি।
 


```