Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়া বড় হচ্ছে, এবার কাজে ফেরার পালা, ভাইরাল দীপিকার এয়ারপোর্ট লুক

গণেশ চতুর্থীর পর বিদেশে রওনা দিলেন দীপিকা পাড়ুকোন। ভাইরাল হল তাঁর এয়ারপোর্ট লুক, মাতৃত্বের পর কাজে ফেরার প্রস্তুতি স্পষ্ট।

 

দুয়া বড় হচ্ছে, এবার কাজে ফেরার পালা, ভাইরাল দীপিকার এয়ারপোর্ট লুক

দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 September 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থী পেরিয়ে কয়েক দিনের মধ্যেই মুম্বই ছেড়ে বিদেশের পথে রওনা দিলেন দীপিকা পাড়ুকোন। লুই ভুইতোঁ-র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই নায়িকার এই বিদেশযাত্রা। মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়লেন তিনি।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দীপিকা নিজের গাড়ি থেকে নেমে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছেন। যাওয়ার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসলেনও তিনি, এমনকি ‘ধন্যবাদ’ জানাতে ভোলেননি।

এদিনের লুকে দীপিকা ছিলেন একেবারেই ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ। লাল সোয়েটার, ডেনিম প্যান্ট, বাদামি রঙের বুট, চুল খোপা করে বাঁধা, চোখে কালো সানগ্লাস আর হাতে শোল্ডার ব্যাগ।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া। কেউ বললেন, “এই তো ডিভা ইজ ব্যাক।” আবার আরেকজনের মন্তব্য, “দুয়া কোথায়?” তবে কেউ কেউ লিখেছেন, “যেন রানি! কী সুন্দর লাগছে দেখতে।”

২০২৪ সালে দীপিকা ও রণবীরের কন্যা দুয়ার জন্ম হয়। তবে এখনো প্রকাশ্যে আনেননি সন্তানের মুখ। সেপ্টেম্বরের ৮ তারিখেই এক বছর পূর্ণ হবে দুয়ার।

সূত্রের খবর, মাতৃত্বের পর দীপিকা কাজের থেকেও বেশি সময় দিচ্ছেন সন্তানের জন্য। কয়েকদিন আগেই তাঁর ‘৮ ঘণ্টা কাজের শর্ত’ নিয়ে বলিউডে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি, এই শর্তের কারণেই স্পিরিট ছবির কাজ ছেড়ে দেন তিনি। বহুবছর ধরে পরিকল্পনায় থাকা ইন্টার্ন ছবিটিতেও অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। তবে প্রযোজনার দায়িত্বে থাকবেন তিনি।
 


```