Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘তোমায় দেখতে পাচ্ছি না, ছুঁতেও পারছি না’, কাকে হারিয়ে ভেঙে পড়েছেন গীতশ্রী?

এই নির্মম সত্যিটাই মেনে নিতে পারছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। গলার কাছে দলা পাকিয়ে আছে কান্না। এত বছরের সম্পর্ক। এত স্মৃতি... ভোলা কি সত্যিই যায়?

‘তোমায় দেখতে পাচ্ছি না, ছুঁতেও পারছি না’, কাকে হারিয়ে ভেঙে পড়েছেন গীতশ্রী?

গীতশ্রী রায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 September 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: এতদিন সর্বক্ষণের সঙ্গী ছিল সে। মাতিয়ে রাখত গোটা বাড়ি। হঠাৎ করেই সে নেই, 'মিষ্টু' নেই। সাত দিন কেটে গিয়েছে। কিন্তু এই নির্মম সত্যিটাই মেনে নিতে পারছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। গলার কাছে দলা পাকিয়ে আছে কান্না। এত বছরের সম্পর্ক। এত স্মৃতি... ভোলা কি সত্যিই যায়?

'মিষ্টু' হল গীতশ্রীর পোষ্য। পাগ প্রজাতির এক চারপেয়ে। তাঁর মৃত্যুতেই শোকাহত তিনি। তাঁর কথায়, "এক সপ্তাহ হয়ে গেল তোমায় ছুঁতে পারিনি, আদর করতে পারিনি, দেখা হয়নি আমাদের।কিন্তু আমি জানি তুমি আমাদের সঙ্গেই আছ। ভালবাসি আমার বাচ্চাটাকে। দেখা হবে আমাদের আবারও।"

অতীতেও ইনস্টাগ্রামের পাতায় পোষ্যর সঙ্গে নানা মুহূর্তের ছবি ভাগ করে নিতে দেখা গিয়েছে গীতশ্রীকে। 'রাশি' ধারাবাহিক দিয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন গীতশ্রী। প্রেমিক প্রবীর দাস জনপ্রিয় ফুটবলার। এই মুহূর্তে অভিনেত্রী অভিনয় করেছেন শুভ বিবাহ ধারাবাহীকে জোৎস্না চরিত্রে।

তবে শুধুমাত্র অভিনয় নয়, গীতশ্রী কিন্তু ব্যবসায়ীও। কিছু দিন আগেই এক স্যালো খুলেছেন তিনি। তাও চলছে রমরমিয়ে। এরই মধ্যে এই খবর! এ ক্ষতি তো পূরণ হওয়ার নয়। 


```