Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘নোংরা পোশাক পরে হাতে ফোন নিলেই সাংবাদিক?’, বোমা ফাটালেন জয়া

এক সাম্প্রতিক অনুষ্ঠানে এসে স্পষ্ট ভাষায় জয়া বলেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে ফোন, ক্যামেরা। এরা কারা?

‘নোংরা পোশাক পরে হাতে ফোন নিলেই সাংবাদিক?’, বোমা ফাটালেন জয়া

শেষ আপডেট: 30 November 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: ছবিশিকারিদের সঙ্গে  জয়া বচ্চনের সম্পর্ক যে অম্লমধুর, তা আজ আর নতুন কিছু নয়। বহু আগেই তিনি জানিয়ে দিয়েছেন, ‘পাপারাৎজ়ি’ সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন না। এ বার আর কোনও আড়াল রাখেননি। প্রকাশ্যেই প্রশ্ন তুললেন, এই মানুষগুলো আসলে কারা? তাঁদের আদৌ কোনও পড়াশোনা আছে কি না?

এক সাম্প্রতিক অনুষ্ঠানে এসে স্পষ্ট ভাষায় জয়া বলেন, “নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে ফোন, ক্যামেরা। এরা কারা? ওদের কি কোনও পড়াশোনা আছে?” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের একাংশ যেমন তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন, তেমনই কেউ কেউ তাঁকে ‘অতিরিক্ত রূঢ়’ বলেও কটাক্ষ করেছেন।

সমাজমাধ্যমে চোখ রাখলেই মাঝেমধ্যেই এমন ভিডিও ঘুরে ফিরে আসে, যেখানে দেখা যায় কখনও রেগে গিয়ে কাউকে ধমকাচ্ছেন জয়া, আবার কখনও বোঝাচ্ছেন— অনুমতি না নিয়ে কারও ছবি তোলা একেবারেই অনুচিত।

তা নিয়ে জয়ার বক্তব্য, “এরা নিজেদের মিডিয়া বলে দাবি করে। আমি নিজেই একজন সাংবাদিকের মেয়ে। আমি জানি প্রকৃত সাংবাদিক কাকে বলে। উদ্ভট প্রশ্ন করে, বাজে মন্তব্য করে— এদের কীভাবে সাংবাদিক বলা যায়?” উল্লেখ্য, জয়ার বাবা তরুণকুমার ভাদুড়ী স্বনামধন্য সাংবাদিক ছিলেন। একাধিক উপন্যাসের রচয়িতা তিনি।

কিছুদিন আগে ঠিক এই কারণেই ক্ষিপ্ত হয়েছিলেন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার নতুন বাড়ির ভেতরের দৃশ্য বাইরে থেকে তুলে ছড়িয়ে দেওয়া হয়। তাতেই প্রশ্ন ওঠে, ব্যক্তিগত জীবনের সীমারেখা কোথায়? জয়ার বক্তব্যে সেই প্রশ্নই যেন নতুন করে উঠে এল।


```