Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

অবাঙালি জিৎকে দিয়ে ‘সাথী’র ডাবিং হবে না! চেপে বসল জেদ, তারপর ইতিহাস...

দেখতে দেখতে টলিপাড়ায় একুশ বছর পার করে ফেলেছেন তিনি। ২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘সাথী’। আর সেই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রি পায় তাদের ‘নেক্সট সুপারস্টার’।

অবাঙালি জিৎকে দিয়ে ‘সাথী’র ডাবিং হবে না! চেপে বসল জেদ, তারপর ইতিহাস...

শেষ আপডেট: 30 November 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: জিতেন্দ্র মদনানি— নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একঝাঁক সফল বাংলা ছবি, বক্স অফিসে রেকর্ড, এক সংযত, দৃঢ়চেতা অভিনেতার মুখ। সিন্ধি পরিবারের ছেলে জীতকে আজ কেউ আর অবাঙালি বলে আলাদা করেন না। কিন্তু এই জায়গায় পৌঁছতে গিয়ে তাঁকে বহুবার নিজের সঙ্গেই লড়াই করতে হয়েছে। আজ তাঁর সাতচল্লিশতম জন্মদিনে তাই শুধু কেক কাটার ছবি নয়, ফের ফিরে দেখা সেই অজানা যুদ্ধের গল্প।

দেখতে দেখতে টলিপাড়ায় একুশ বছর পার করে ফেলেছেন তিনি। ২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘সাথী’। আর সেই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রি পায় তাদের ‘নেক্সট সুপারস্টার’। কিন্তু ‘সাথী’ হওয়ার আগের জীবনটা একেবারেই সিনেমার মতো ঝলমলে ছিল না। দীর্ঘ সময় মুম্বইয়ে কাজের খোঁজে ঘুরেছেন জিৎ। অডিশন, রিজেকশন, অপেক্ষা, একের পর এক বন্ধ দরজা— তবুও হাল ছাড়েননি।

১৯ বছর পেরল 'সাথী', 'প্রতিটি বছরে সম্পর্ক আরও গভীর হয়েছে' লিখলেন  সুপারস্টার জিৎ - Bengali News | 19 years of sathi, actor jeet posted a  sweet note | TV9 Bangla News

অবশেষে টলিপাড়ায় বড় সুযোগ আসে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির হাত ধরে। তবে সাফল্যের রাস্তায় তখনও এক বড় বাধা ছিল— বাংলা উচ্চারণ। সিন্ধি পরিবারে বড় হওয়ায় বাংলা বুঝতে পারলেও সাবলীলভাবে বলতে পারতেন না জিৎ। তাঁর গলায় ছিল স্পষ্ট অবাঙালি টান। ফলে ছবির ডাবিং অন্য কাউকে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। কিন্তু জেদ চেপে বসে যায় জিতের মনে। তিনি অনুরোধ করেন, একদিন সুযোগ দিতে। যদি না পারেন, তবে অন্য কাউকে দিয়ে করানো হোক।

এরপর শুরু হয় তাঁর নিজের সঙ্গে সবচেয়ে কঠিন লড়াই। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পর থেকে ডাবিং-এর আগের প্রতিটি দিন বাংলা খবরের কাগজ জোরে জোরে পড়তেন তিনি। নিজের গলা রেকর্ড করে শুনতেন, ভুল ধরতেন, আবারও চেষ্টা করতেন। এতটাই মন দিয়ে বাংলা রপ্ত করার চেষ্টায় ছিলেন যে, একদিন বাড়ির লোকেরা ভাবতে শুরু করেন— কে এমন করে বাংলা খবর শুনছে? তখন জিৎ বুঝেছিলেন, তাঁর চেষ্টা সফল হচ্ছে। নিজের ছবিতে নিজেই ডাবিং করেন তিনি।

সাম্প্রতিক সময়ে জিৎ আবারও আলোচনায় তাঁর নতুন ছবিকে ঘিরে। কেউ বলছে বিপ্লবী, কেউ ডাকাত— স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন অবলম্বনে বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। জন্মদিনে দাঁড়িয়ে তাই অতীতের মতোই তাঁর চোখ ভবিষ্যতের দিকে।

গ্ল্যামারের দুনিয়ায় অনেকেই আলো দেখে আসে, কিন্তু লড়াই দেখে টিকে যায় হাতে গোনা কিছু মানুষ। জিৎ তাঁদেরই একজন। আজ তাঁর জন্মদিনে তাই শুধুই শুভেচ্ছা নয়, আরও একবার শ্রদ্ধা সেই জেদ, পরিশ্রম আর নীরব সংগ্রামের প্রতি, যা তাঁকে বানিয়েছে বাংলার নিজের ‘সুলতান’।


```