Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'ও ৫২ বছর ধরে আমায়...', কেবিসির মঞ্চে জয়াকে নিয়ে কী বললেন অমিতাভ?

কেবিসির মঞ্চে অমিতাভের রসিকতা — “৫২ বছর ধরে আমায় সহ্য করছে জয়া”! মুহূর্তেই হাসির রোল উঠল স্টুডিওতে।

'ও ৫২ বছর ধরে আমায়...', কেবিসির মঞ্চে জয়াকে নিয়ে কী বললেন অমিতাভ?

কেবিসির মঞ্চ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 September 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র সর্বশেষ পর্বে আবারও দেখা গেল অমিতাভ বচ্চনের রসিকতা। অনুষ্ঠানে উপস্থিত প্রতিযোগী আশা ধিরিয়ানের সঙ্গে কথোপকথনের ফাঁকে স্ত্রী তথা অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনকে নিয়ে মজার ছলে মন্তব্য করেন তিনি। তবে মুহূর্তের মধ্যেই সেই রসিকতার আড়ালে প্রকাশ পেল স্ত্রীর প্রতি তাঁর গর্বও।

পর্বে দেখা যায়, আশা ধিরিয়ানকে নিজের প্রশংসা করতে বলেন অমিতাভ। এক মিনিটেই প্রতিযোগী নিজের সম্পর্কে নানা কথা বলে ফেলেন। এরপর আশা পাল্টা অনুরোধ করেন, তিনি যেন জয়া বচ্চনের প্রশংসা করেন এক মিনিট ধরে। তখনই অমিতাভ রসিকতা করে বলেন, “৫২ বছর হয়ে গেল উনি আমায় সহ্য করছেন, এটাই তো সবচেয়ে বড় প্রশংসা।”

এরপর আশা নিজের প্রেমকাহিনি শোনাতে শুরু করেন। জানান, তাঁর স্বামী প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান। এমনকি প্রস্তাব দেওয়ার জন্য পিছু নিয়েছিলেন। সে সময় আশা নাকি এক খাটো বন্ধুর কাছে অভিযোগ করেন, আর সেই বন্ধু গিয়ে তাঁর লম্বা স্বামীকে কড়া ভাষায় সতর্ক করে দেন। তবে শেষমেশ সব ভুল বোঝাবুঝি কেটে যায় এবং সেই মানুষকেই বিয়ে করেন আশা।

প্রতিযোগীর গল্প শুনে অমিতাভ মজা করে বলেন, “আপনার কাহিনি খুব সুন্দর, তবে সবচেয়ে ভাল লেগেছে যখন শুনলাম, আপনার খাটো বন্ধু আপনার লম্বা স্বামীকে গিয়ে শাসিয়েছিল।” এখানেই না থেমে, জয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটাই হয়ে আসছে সারা জীবন। আমার কাছে এটা একেবারেই নতুন কিছু নয়।” তাঁর ইঙ্গিত স্পষ্ট—এই ঠাট্টা আসলে স্ত্রী জয়া বচ্চনকে ঘিরেই।

উল্লেখ্য, সম্প্রতি অমিতাভকে দেখা গিয়েছে ‘কল্কি’ ছবিতে। শোনা যাচ্ছে, রীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’-এও নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি, ‘কল্কি ২’-তেও তাঁর উপস্থিতির জোর জল্পনা রয়েছে।


```