Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘আমি আপনাকে অভিশাপ দিচ্ছি...’, প্রথম ছবিতে বাদ পড়ে কাকে একথা বলেছিলেন অনুপম খের?

২৫ বছর বয়সে ৬৫ বছরের চরিত্রে অভিনয় করতে গিয়ে ‘সারাংশ’-এ বাদ পড়েন অনুপম খের। 

‘আমি আপনাকে অভিশাপ দিচ্ছি...’, প্রথম ছবিতে বাদ পড়ে কাকে একথা বলেছিলেন অনুপম খের?

অনুপম খের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 September 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনুপম খেরের প্রথম পদক্ষেপ ছিল একেবারেই অন্যরকম। মহেশ ভাট পরিচালিত সমালোচকপ্রশংসিত ছবি ‘সারাংশ’ দিয়েই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তখন তাঁর বয়স মাত্র ২৫ বছর, অথচ অভিনয় করতে হয়েছিল এক ৬৫ বছরের শোকাহত বৃদ্ধের চরিত্রে। শুরু থেকেই যেন পরিস্থিতি তাঁর বিপক্ষে ছিল। এমনকি ছবির ওই গুরুত্বপূর্ণ চরিত্রটিও শেষ মুহূর্তে হাতছাড়া হওয়ার উপক্রম হয়। কারণ, প্রযোজক চাইছিলেন সেই সময়ের শীর্ষ তারকা সঞ্জীব কুমারকে নায়ক হিসেবে নিতে।

সম্প্রতি এক্সপ্রেসো-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপম খের জানান, “শুটিং শুরুর মাত্র দশ দিন আগে আমাকে ‘সারাংশ’ থেকে বাদ দেওয়া হয়েছিল। আমি তখন ২৮ বছরের এক নবাগত, কিন্তু চরিত্রটি ৬৫ বছরের এক বৃদ্ধের। বয়স্ক মানুষের হাঁটা-চলা, কথা বলার ভঙ্গি শেখার জন্য মাসের পর মাস প্রস্তুতি নিয়েছিলাম। এমনকি চরিত্রের অনুভূতি ধরে রাখতে লাঠি হাতে নিয়ে ঘুমাতাম।”

কিন্তু ঠিক শুটিং শুরু হওয়ার আগে খবর আসে, তাঁর জায়গায় নেওয়া হচ্ছে সঞ্জীব কুমারকে। মানসিকভাবে ভেঙে পড়া অনুপম সিদ্ধান্ত নেন মুম্বই ছেড়ে চলে যাওয়ার। যাওয়ার আগে একবার মহেশ ভাটের সঙ্গে দেখা করতে ফোন করেন। ভাট শান্তভাবে জানান, “প্রযোজক পরিচিত অভিনেতাকে চান। অন্য ছবিতে নিশ্চয়ই সুযোগ আসবে।”

এই উত্তর শুনে ক্ষোভে ও হতাশায় অনুপম নিজের লাগেজ গুছিয়ে ফেলেন। ছয় মাসের প্রস্তুতির পরও যদি এক নিমিষে সব শেষ হয়ে যায়, তবে এই শহরে থাকার মানে কী, এমনটাই ভাবছিলেন তিনি। শেষমেশ সাহস সঞ্চয় করে সরাসরি মহেশ ভাটের বাড়িতে পৌঁছে বলেন,

“ওই ট্যাক্সিটা দেখছেন? আমার সব জিনিসপত্র তাতে। শহর ছেড়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে এসেছি—আপনি বড় প্রতারক। সত্যের ওপর ছবি বানান, অথচ নিজেই অসত্য করছেন। ছয় মাসের রিহার্সালের পর আজ আমাকে সরিয়ে দিলেন। আপনাকে ব্রাহ্মণের অভিশাপ দিলাম।”

অনুপমের সেই আবেগঘন কথায় নড়েচড়ে বসেন মহেশ ভাট। তিনি তৎক্ষণাৎ প্রযোজককে ফোন করে জানান, “ওই দৃশ্যটা কেবল অনুপমই করতে পারবে।” ইতিহাস তৈরি হয় সেখান থেকেই।

‘সারাংশ’, যেখানে এক বৃদ্ধ দম্পতির সন্তানহারা বেদনা ও জীবনের অর্থ খোঁজার লড়াই তুলে ধরা হয়, মুক্তির পর সমালোচকদের উচ্চ প্রশংসা পায়। ছবিটি ১৯৮৫ সালে ভারতের পক্ষ থেকে অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সরকারি এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছিল (যদিও ফাইনাল মনোনয়ন পায়নি)।


```