Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘লোডিং’ পোস্টে ইঙ্গিত, একেন বাবু: পুরুলিয়া পাকড়াও-এ নতুন মুখ অভিষেক

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন কয়েকটি ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছিল। সেই তালিকায় ছিল একেন বাবুর এই নতুন অ্যাডভেঞ্চারের নামও।

‘লোডিং’ পোস্টে ইঙ্গিত, একেন বাবু: পুরুলিয়া পাকড়াও-এ নতুন মুখ অভিষেক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 January 2026 17:04

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেতা অভিষেক বসু। টেলিভিশনের পর এবার তাঁকে দেখা যেতে চলেছে ওয়েব সিরিজের পর্দায়। সদ্য শেষ হয়েছে তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। ধারাবাহিক শেষ হতেই নতুন কাজের ইঙ্গিত দিলেন অভিনেতা নিজেই, আর তাতেই শুরু জোর জল্পনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিষেক। সেই ছবিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে ‘একেন বাবু: পুরুলিয়া পাকড়াও’ সিরিজের স্ক্রিপ্ট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘লোডিং’। এই পোস্ট দেখেই অনুরাগীদের অনুমান, একেন বাবুর আসন্ন সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিষেক।

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন কয়েকটি ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছিল। সেই তালিকায় ছিল একেন বাবুর এই নতুন অ্যাডভেঞ্চারের নামও। তবে সিরিজের নাম ছাড়া কাস্ট বা গল্প নিয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তাই অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছিল।

 

ঠিক এই সময়েই অভিষেকের পোস্ট নতুন করে জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়। অনেকের ধারণা, একেন বাবুর নতুন অভিযানে নেতিবাচক চরিত্রে অভিষেককে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে অভিনেতা এখনও মুখ খোলেননি। সিরিজের টিজার বা প্রথম ঝলক প্রকাশ্যে এলে তবেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করছেন অনুরাগীরা।

এই সিরিজে অনির্বাণ ভট্টাচার্যের পাশাপাশি অভিনয় করছেন সোমক ঘোষ ও সুহত্র মুখোপাধ্যায়। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়, চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায় এবং শাওলি চট্টোপাধ্যায়—এমনটাই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও সুখবর রয়েছে অভিনেতার। গত বছরের এপ্রিল মাসে অভিনেত্রী শার্লি মোদক-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বসু। ছোটপর্দার জনপ্রিয় মুখ থেকে ওয়েব সিরিজের নতুন সফরে তাঁর এই পদক্ষেপ ঘিরে এখন দর্শকদের আগ্রহ তুঙ্গে।


```