নতুন জগতে পা রাখতে চলেছেন স্বীকৃতি। তাঁর কাছে এটি বড় চ্যালেঞ্জ। অভিনয় জীবনের সঙ্গে এবার প্রযোজক হিসেবে নতুন ভূমিকায় আসতে চলেছেন স্বীকৃতি।

শেষ আপডেট: 16 September 2025 14:01
দ্য ওয়াল ব্যুরো: 'মেয়েবেলা' সিরিয়ালে অভিনয় করে মৌ চরিত্রে বিশাল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। 'মেয়েবেলা' কয়েক মাস চলার পর বন্ধ হয়ে যায়। কিন্তু নিষ্পাপ স্বীকৃতির মুখ দর্শক আজও ভোলেনি। বর্তমানে 'রানি ভবানী' সিরিয়ালে অভিনয় করছেন স্বীকৃতি।
‘খেলাঘর’, ‘মেয়েবেলা’, ‘আলোর কোলে’ র মতো একাধিক বাংলা মেগা ধারাবাহিকের নায়িকা তিনি। এবার নতুন রূপে দেখা মিলবে অভিনেত্রীর।

নতুন জগতে পা রাখতে চলেছেন স্বীকৃতি। তাঁর কাছে এটি বড় চ্যালেঞ্জ। অভিনয় জীবনের সঙ্গে এবার প্রযোজক হিসেবে নতুন ভূমিকায় আসতে চলেছেন স্বীকৃতি।
তবে একা প্রযোজক হচ্ছেন না স্বীকৃতি।
জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং গায়ক তথা সুরকার প্রাঞ্জল দাসের সঙ্গে যৌথ ভাবে একটি সিরিজ প্রযোজনা করতে চলেছেন স্বীকৃতি। জয়দীপ এবং প্রাঞ্জল এর প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের এটি প্রথম প্রযোজিত সিরিজ। যদিও নাম এখনও ঠিক করা হয়নি। শোনা যাচ্ছে, এই সিরিজের দেখা মিলবে সৌম্য বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, দেবপর্ণা পাল চৌধুরী এবং নবাগতা পূজি
তা সহ আরও বেশ কিছু পরিচিত মুখের।
থ্রিলার ঘরানার এই সিরিজ দেখতে পাওয়া যাবে কোন ওটিটি প্ল্যাটফর্মে?

এখন মানুষের রিলের প্রতি আকর্ষণ অতিরিক্ত বেশি। তাই ছোট ছোট আকারেই একক পর্ব দেখানো হচ্ছে যাতে সিরিজের প্রতি দর্শকদের আকর্ষণ আরও বেশি বেড়ে যায়। মাইক্রো সিরিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। অল্প খরচে বুদ্ধিদীপ্ত কাজ করার সুবিধে এখানেই।
জি ফাইভ এবং বুলেট অ্যাপের ভারটিকাল মাইক্রো সিরিজের অন্যতম সিরিজ হতে চলেছে এই আসন্ন সিরিজটি। যদিও নাম এখনও ঠিক করা হয়নি। তবে এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ। চিত্রনাট্যকার সৌভিক কুন্ডু। গান এবং আবহ সঙ্গীতের দায়িত্ব রয়েছেন প্রাঞ্জল দাস। ক্যামেরার পেছনে থাকবেন অঙ্কিত সেনগুপ্ত, এডিটেড দায়িত্বে রয়েছেন বনমালী।