Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রঘু ডাকাত’-এর ক্রেডিটে তৃণমূলের নাম থাকা উচিত: কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক

দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। ঢাকের কাঠি পড়তে শুরু করল বলে, চারদিকে উৎসবের আবহ। আর সেই উৎসবের মরশুমে বাঙালির কাছে বাড়তি রং জোগাতে আসছে সিনেমা। আগামী ২৬ সেপ্টেম্বর একসঙ্গে মুক্তি পাচ্ছে চার-চারটি বহুল প্রতীক্ষিত ছবি

‘রঘু ডাকাত’-এর ক্রেডিটে তৃণমূলের নাম থাকা উচিত: কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যে নতুন বিতর্ক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 September 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। ঢাকের কাঠি পড়তে শুরু করল বলে, চারদিকে উৎসবের আবহ। আর সেই উৎসবের মরশুমে বাঙালির কাছে বাড়তি রং জোগাতে আসছে সিনেমা। আগামী ২৬ সেপ্টেম্বর একসঙ্গে মুক্তি পাচ্ছে চার-চারটি বহুল প্রতীক্ষিত ছবি—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’, অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’, শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরাণী’ এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। একসঙ্গে এতগুলো ছবি মুক্তি মানেই প্রেক্ষাগৃহ বণ্টন ও প্রদর্শন সময় নিয়ে টানাপড়েন—এবারও তার ব্যতিক্রম হবে না, তা আন্দাজ করাই যায়। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে গঠিত নতুন কমিটির বৈঠকে প্রেক্ষাগৃহ বণ্টন নিয়ে বৈঠকও হয়েছে কয়েকপ্রস্ত।



কিন্তু বৈঠক দিয়েই যদি বাংলা সিনেমায় সব রেষারেষি মিটে যেত, তা হলে তো অতি উত্তমই হত। যথারীতি তা হয়নি। বরং জল ঘোলা হতে শুরু করেছে। এবং সেই জল এতক্ষণে এতটাই ঘোলাটে হয়ে গেছে যে মঙ্গলবার এ নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাংবাদিক কুণাল ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “টলিউডে চুক্তিভঙ্গের ইঙ্গিত। বাংলার সিনেমার স্বার্থে ঠিক হয়েছিল পুজোয় মুক্তি পাওয়া ছবিগুলি প্রথমে সমান সুযোগ পাবে। তারপর দর্শকের সাড়া বা ব্যবসার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন হল মালিকরা। কিন্তু খবর আসছে, প্রভাবশালী একটি ছবি শুরু থেকেই একাধিক হলে বাড়তি শো পাচ্ছে”।

কুণালের কথায়, “রক্তবীজ ২—যার প্রথম পর্ব সুপারহিট—তাকেও কোণঠাসা করার চেষ্টা চলছে। এটা কাম্য নয়। সমান সুযোগ পাওয়া উচিত। তারপর দর্শকের বিচারে প্রতিযোগিতা হোক। নইলে এত বৈঠকের মানেই বা কী? যারা বৈঠক করেছিলেন, তারা এখন কী করছেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে নজর দিন। হল মালিকরাও নিরপেক্ষ থাকুন। চারটি ছবি—রক্তবীজ ২, রঘু ডাকাত, দেবী চৌধুরাণী, যত কাণ্ড কলকাতাতেই—সমানভাবে আত্মপ্রকাশ করুক। তারপর দর্শকের বিচারে দৌড় চলুক। যদি কোনো ছবি নেপথ্য প্রভাবে বাড়তি সুবিধা পায়, প্রতিবাদ হবেই”।

প্রশ্ন হল—‘প্রভাবশালী’ বলতে কাকে বোঝাচ্ছেন কুণাল? কে পাচ্ছে বাড়তি শো? সরাসরি এই প্রশ্ন তাঁকে করা হয়। জবাবে কুণাল বলেন, “আর কে রঘু ডাকাত!” 
এখানেই না থেমে দেবের আসন্ন ছবিকে কটাক্ষ করে কুণাল হলেন, “যেভাবে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চড়ে রঘু ডাকাতের প্রমোশন চলছে, তাতে ছবিটার ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।”
পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে এখন জেলার পর জেলা ঘুরছেন অভিনেতারা। রায়গঞ্জ থেকে শুরু করে বহু জেলা সদরে দেখা যাচ্ছে, সেই প্রচার পর্বে মুখ্য ভূমিকা নিচ্ছেন স্থানীয় কিছু তৃণমূল নেতা। যা নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছে। অনেকে বলছেন, দেব তৃণমূল সাংসদ বলেই এই সুবিধা পাচ্ছেন।

কুণাল এদিন বলেন, এতে আমার আপত্তি নেই। তৃণমূলের ক্ষতিও নেই। কিন্তু কে কটা হল বা শো পাবে তা নিয়ে দাদাগিরি হবে কেন? কেন তা নিয়ে সুষ্ঠু প্রতিযোগিতা বা স্বচ্ছতা থাকবে না। 
সম্প্রতি রঘু ডাকাতের প্রচারের একটি মুহূর্তের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন কুণাল। সেখানে দেখা যায়, অভিনেত্রী সোহিনীর গায়ে ‘রঘু ডাকাত’ লেখা টি-শার্ট, মাথায় মুকুট। সেই ছবির সঙ্গে কুণাল লিখেছিলেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তাহলে বাকিটা নিশ্চয়ই আর সমস্যা হবে না। শুভেচ্ছা ‘রঘু ডাকাত’।”

এই বিতর্কে আবার চড়কের মতো ঝাঁপ দিয়েছেন প্রযোজক রানা সরকার। সোজাসুজি কুণালের উদ্দেশে প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন—“কুণাল কেন দেব বিরোধী? কেন কুণাল ‘রঘু ডাকাত’-এর পিছনে লাগছেন? বাংলা সিনেমা নিয়ে হঠাৎ এত কথা বলছেন কেন? কুণালের পিছনে কোন প্রোডাকশন হাউস কাজ করছে? আর ২০২৬ বিধানসভা ভোটের আগে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গে কথা বলা কি তাঁর দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশল?”

অনেকেই জানেন, কুণালকে প্রশ্ন করা কম ঝুঁকিপূর্ণ নয়। তার কোনওটা ব্যুমেরাং হয়েও ফিরতে পারে। এদিনও তার অন্যথা হয়নি। পাল্টা ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, তিনি দেবের বিরোধী নন। এর পরই রানা সরকারকে কটাক্ষ করে কুণাল লিখেছেন, “ওওওও রানাবাবু, একটা কথা আছে জানেন তো, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনার গায়ে বাজল, এবং আপনি লাফাচ্ছেন। ছেলেমানুষ। চাঁদ টাইপের। দেখতে ভালো, কিন্তু অন্যের আলোয় আলোকিত”। 
কুণালের সেই পোস্টের লিঙ্ক নিচে দেওয়া হল।

 


```