ফের একবার ইডির সমন পেলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার সকাল ১১টায় দিল্লিতে ইডির দফত্রে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 15 September 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ইডির সমন পেলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (ED Summons Ankush Hazra)। মঙ্গলবার সকাল ১১টায় দিল্লিতে ইডির দফত্রে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সোমবার এই মামলায় হাজিরা দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
সোমবার এই মামলায় দিল্লিতে হাজিরা দেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন সকাল পৌনে ১১টা নাগাদ ইডির সদর দফতরে পৌঁছান যাদবপুরের প্রাক্তন সাংসদ। পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জিজ্ঞসাবাদ চলছে বলেই জানা গেছে।
মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ অঙ্কুশকে। আগামিকাল বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও জিজ্ঞসাবাদের জন্য সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অঙ্কুশকে এর আগে ১৬ সেপ্টেম্বর কর্নাটকে হাজিরার কথা জানিয়ে সমন পাঠানো হয়েছিল। তবে সূত্রে খবর, আগামিকাল দিল্লিতে হাজিরা দিতে হবে অভিনেতাকে।
অভিযোগ, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত ছিলেন অভিনেতা। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরাকোন্ডা-সহ একাধিক নামজাদা তারকা এবং ইনফ্লুয়েন্সর।
গত মাসে এই বেটিং অ্যাপ মামলায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নার বিবৃতিও রেকর্ড করা হয়েছিল। রায়নাকে জিজ্ঞেস করা হয়েছিল অ্যাপের মালিকরা কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, অর্থ প্রদানের পদ্ধতি কী ছিল, এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কী ছিল। এ মাসের শুরুতে শিখর ধাওয়ানকেও একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।