Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘শেষবারের মতো...’ নীলের পোস্ট ঘিরে জোর জল্পনা, কোন সফর শেষের কথা বললেন অভিনেতা

একটি আয়নার সামনে তোলা ছবিতে নীল লিখেছিলেন, “শেষবারের মতো” এবং “বিদায় নিচ্ছি, ডা. শাক্য চট্টোপাধ্যায়।” এই বার্তা ঘিরেই জল্পনা শুরু হয়— তবে কি ব্যক্তিগত জীবনে কোনও বড় পরিবর্তন? 

‘শেষবারের মতো...’ নীলের পোস্ট ঘিরে জোর জল্পনা, কোন সফর শেষের কথা বললেন অভিনেতা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 February 2026 14:32

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় নায়ক-নায়িকাদের কেন্দ্র করে গুঞ্জনের অভাব নেই। তারই মাঝে ফের আলোচনায় উঠে এসেছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee)-এর নাম। বিতর্কের সূত্রপাত নীলের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে।

একটি আয়নার সামনে তোলা ছবিতে নীল লিখেছিলেন, “শেষবারের মতো” এবং “বিদায় নিচ্ছি, ডা. শাক্য চট্টোপাধ্যায়।” এই বার্তা ঘিরেই জল্পনা শুরু হয়— তবে কি ব্যক্তিগত জীবনে কোনও বড় পরিবর্তন? কিন্তু পরে স্পষ্ট হয়, বিষয়টি তাঁর কাজ সংক্রান্ত। তিনি যে ধারাবাহিকে অভিনয় করছিলেন, ‘ভোলে বাবা পার করেগা’, সেই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। শুধু নীল নন, নতুন পর্বে থাকছেন না মধুমিতা সরকারও। জানা গিয়েছে, সম্পূর্ণ নতুন শিল্পী নিয়ে নতুন সময়সূচিতে ফিরছে ধারাবাহিকটি।

চ্যানেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই নতুন প্রোমো প্রকাশ করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে ১০টায় সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের সফর। তবে প্রত্যাশা মতো সাড়া মেলেনি দর্শকমহলে। সেই ধারাবাহিকেই সফর শেষ নীলের। 

 

তবে কেবল ধারাবাহিক নয়, এরই মধ্যে নীল-তৃণার সম্পর্ক নিয়েও আলোচনা কম নয়। ২০২১ সালে বিয়ের পর থেকেই মাঝেমধ্যে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের খবর শোনা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো না করা নিয়েও একসময় জোর চর্চা হয়। যদিও পরে একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়, ফলে বিচ্ছেদের জল্পনা ধোঁয়াশাতেই থেকে যায়।

নীল ভট্টাচার্যের পোস্ট

পেশাগত ক্ষেত্রেও দুই অভিনেতার পরিস্থিতি এখন ভিন্ন। যেখানে নীলের ধারাবাহিক নতুন পথে হাঁটছে, সেখানে তৃণার অভিনীত ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি নিয়মিতভাবে দর্শক তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিচ্ছে। সব মিলিয়ে, ব্যক্তিগত ও পেশাগত— দুই দিক থেকেই এই জুটিকে ঘিরে আগ্রহ এখনও তুঙ্গে।


```