Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'আমার উপর চিৎকার করবেন না', হাইকোর্টে করিশ্মার দুই ছেলে মেয়ের সঙ্গে তুমুল ঝামেলা আইনজীবীর

৩০,০০০ কোটি টাকার সম্পত্তি ঘিরে করিশ্মা কাপুরের সন্তানদের মামলা শুনানিতে দিল্লি হাইকোর্টে আইনজীবীদের তুমুল বিতর্ক। আদালতের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

'আমার উপর চিৎকার করবেন না', হাইকোর্টে করিশ্মার দুই ছেলে মেয়ের সঙ্গে তুমুল ঝামেলা আইনজীবীর

করিশ্মার দুই ছেলে মেয়ে

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 September 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি লড়াই এখন আদালতকক্ষেও উত্তাপ ছড়াচ্ছে। বুধবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানিতে দুই বিশিষ্ট আইনজীবীর মধ্যে তুমুল ঝামেলা হয়েছে।

প্রয়াত সঞ্জয় কাপুরের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের হয়ে মামলা লড়ছেন রাজীব নায়ার। অন্যদিকে, সঞ্জয়ের প্রথম স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তানের আইনজীবী মহেশ জেঠমালানি। আদালতে চলা বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজীব নায়ার কথা বলার সময় মহেশ জেঠমালানি বাধা দিলে নায়ার বলেন, “দয়া করে আমাকে বাধা দেবেন না। আমি এতে অভ্যস্ত নই।”

এর জবাবে জেঠমালানি বলেন, “আপনার নিজের ওষুধ এবার নিজেই নিন, আমার উপর চিৎকার করবেন না। আপনিই আমাকে বাধা দিয়েছেন। আমার ওপর চিৎকার করবেন না, একটু সৌজন্যবোধ রাখুন।” নায়ার আবার কথা শুরু করতেই জেঠমালানি তাকে থামিয়ে দেন এবং বলেন, “যদি আপনি চিৎকার করেন, তবে তার প্রতিদান আপনিও পাবেন। আমি নরম ধরনের মানুষ নই।”

করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা এবং কিয়ান তাদের বাবার সম্পত্তিতে ভাগ চেয়ে মামলা করেছে। তাদের অভিযোগ, প্রিয়া সচদেব উইল সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাদের থেকে গোপন করেছেন। তারা আরও দাবি করেছে, প্রিয়া প্রথমে তাদের এবং তাদের মা-কে বলেছিলেন যে কোনও উইল নেই এবং সমস্ত সম্পত্তি ‘আরকে ফ্যামিলি ট্রাস্ট’-এর অধীনে রয়েছে। কিন্তু এর কয়েক সপ্তাহ পর, ২০২৫ সালের ২১ মার্চ তারিখের একটি উইল ‘রহস্যজনকভাবে’ সামনে আসে।

তবে প্রিয়া সচদেবের আইনজীবী দাবি করেছেন যে, মামলা দায়ের করার আগেই করিশ্মার দুই সন্তান ট্রাস্ট থেকে ১,৯০০ কোটি টাকার সম্পত্তি পেয়েছে। এখন আদালতকে খতিয়ে দেখতে হবে যে, এই ১,৯০০ কোটি টাকার সম্পত্তি হস্তান্তরের সঙ্গে সঞ্জয় কাপুরের ব্যক্তিগত সম্পত্তির ওপর উত্তরাধিকারীদের দাবির কোনও সম্পর্ক আছে কি না।


```