Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'আমার সোনা ছেলের জীবনে একটাই গার্লফ্রেন্ড...', রণবীরকে নিয়ে নীতুর দাবি শুনে খিল্লি নেটপাড়ায়

রণবীর কাপুরের প্রেম জীবন ঘিরে নীতু কাপুরের পুরনো মন্তব্য ভাইরাল। দীপিকা পাড়ুকোনকে একমাত্র প্রেমিকা বলার পর নেটপাড়া খিল্লি শুরু করেছে।

'আমার সোনা ছেলের জীবনে একটাই গার্লফ্রেন্ড...', রণবীরকে নিয়ে নীতুর দাবি শুনে খিল্লি নেটপাড়ায়

রণবীরের প্রেমকাহিনি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 September 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের প্রেমকাহিনি নিয়ে বলিউডে সবসময়ই ছিল আগ্রহ। দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘ সম্পর্কে থাকলেও শেষমেশ সাতপাকে বাঁধা পড়েন আলিয়ার সঙ্গেই। বয়সের পার্থক্য প্রায় ১১ বছর হলেও পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালে বিয়েটা সেরে ফেলেন তাঁরা।

এক সময় ‘বলিউডের ক্যাসানোভা’ ট্যাগও জুড়ে গিয়েছিল ঋষি-পুত্রের নামের সঙ্গে। দীপিকা, ক্যাটরিনা ছাড়াও বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও, মা নীতু কাপুর কিন্তু সবসময় দাবি করেছেন, রণবীরের জীবনে আসল প্রেম একটাই, আর সেটা দীপিকা। ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটাকে একেবারেই মানতে চাননি তিনি।

সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নীতু বলেন, “রণবীরের খুব বেশি বান্ধবী ছিল না। ওর একটাই প্রেমিকা ছিল দীপিকা। তবে সম্পর্কের ভেতর কিছু অভাব ছিল, তাই সেটা ভেঙে যায়।” এই মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে বলছেন, নীতু নাকি ছেলের সম্মান বাঁচাতেই এভাবে কথা বলেছেন। কেউ আবার সরাসরি মন্তব্য করেছেন, “রাজা বেটা সিনড্রোমে ভুগছেন নীতু।”

আলোচনা যতই হোক, বাস্তবটা অন্য। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৭ সালে আলিয়ার জীবনে আসেন রণবীর। দু’জনে তখন থেকেই একসঙ্গে থাকতেন। হঠাৎই ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তাঁরা। আর বিয়ের দেড় মাসের মাথায় আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসায় গুঞ্জন ছড়ায়, বিয়ের আগেই মা হতে চলেছেন অভিনেত্রী। নভেম্বরে কন্যা রাহার জন্ম সেই কানাঘুষোকে সত্যি প্রমাণ করে দেয়। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ই বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলিয়া।
 


```