Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বিবেক অগ্নিহোত্রীর 'বেঙ্গল ফাইলস', ভরাডুবির নয়া অজুহাত পরিচালকের

বক্স অফিসে মাত্র ১১.২৫ কোটি আয় করেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। মুক্তির এক সপ্তাহেই ভরাডুবি, এবার পরিচালক শোনালেন অন্য অজুহাত।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বিবেক অগ্নিহোত্রীর 'বেঙ্গল ফাইলস', ভরাডুবির নয়া অজুহাত পরিচালকের

‘দ্য বেঙ্গল ফাইলস’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 September 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। মুক্তির এক সপ্তাহ পরেও ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, এই ছবির মোট আয় মাত্র ১১.২৫ কোটি টাকা। এমনকি মুক্তির সপ্তম দিনেও ছবিটি ১ কোটি টাকার বেশি আয় করতে ব্যর্থ হয়েছে।

'দ্য কাশ্মীর ফাইলস'-এর থেকে ঢের পিছিয়ে

বিবেক অগ্নিহোত্রী তার আগের ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর থেকে সামান্য এগিয়ে থাকলেও, তার ব্লকবাস্টার হিট 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি 'দ্য বেঙ্গল ফাইলস'। ২০২২ সালে মুক্তি পাওয়া 'দ্য কাশ্মীর ফাইলস' বক্স অফিসে ২৫০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। তবে তার সাম্প্রতিক তিনটি ছবির মধ্যে দু'টিই ১০ থেকে ১৫ কোটি টাকার মধ্যে ব্যবসা করেছে।

এদিকে, ছবির ভরাডুবির পর বিবেক অগ্নিহোত্রী নিজেকে বাঁচাতে নতুন যুক্তি দাঁড় করিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ছবিটি নাকি মূলত ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “আমি 'দ্য কাশ্মীর ফাইলস' ১৫ কোটি টাকা বাজেটে তৈরি করে ৩০ কোটি টাকা আয় করেছিলাম। সেই টাকাটাই এই ছবিতে বিনিয়োগ করেছি। পাশাপাশি কিছু ধারও করেছি, যা এখনও মেটানো বাকি।”

তিনি আরও বলেন, "আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টাকা। শেষ মুহূর্ত পর্যন্ত কেউ আমার ছবিতে অর্থায়ন করে না। 'দ্য কাশ্মীর ফাইলস' থেকে যা আয় করেছিলাম, তার পুরোটাই 'দ্য বেঙ্গল ফাইলস'-এর জন্য খরচ করেছি। এর পরে আমার কী হবে (আর্থিকভাবে), জানি না। আমাদের ইচ্ছা থাকে ১০০ কোটি টাকার ছবি বানানোর, কিন্তু হাতে খুব কম টাকা থাকে, তাই প্রতিটি পয়সা হিসাব করে কাজ করতে হয় যাতে কম সময়ে শুটিং শেষ করা যায়।"

এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, বিবেক অগ্নিহোত্রী সম্ভবত ছবির ব্যর্থতা ঢাকার জন্য এসব কথা বলছেন।


```