Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'জুহিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম', এই ছবি ফ্লপ হতেই একদম ভেঙে পড়েন শাহরুখ

২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবির ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন শাহরুখ খান, জুহি চাওলা ও আজিজ মির্জা। জানুন সেই গল্প।

'জুহিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম', এই ছবি ফ্লপ হতেই একদম ভেঙে পড়েন শাহরুখ

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 September 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাঁর নামই পরিচয়ের জন্য যথেষ্ট— কিং খান শাহরুখ। সাড়ে তিন দশক ধরে মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব চালাচ্ছেন দিল্লির এই ছেলে। অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। কোথাও সাফল্যের শিখরে পৌঁছেছেন, কোথাও আবার মুখোমুখি হয়েছেন ব্যর্থতার।

তবে তাঁর দীর্ঘ কেরিয়ারের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা একটি ছবিই। শাহরুখ নিজেই স্বীকার করেছেন, সেই ছবির ব্যর্থতায় তিনি শুধু নয়, পরিচালক আজিজ মির্জা ও সহ-অভিনেত্রী জুহি চাওলাও ভেঙে পড়েছিলেন। একসঙ্গে বসে কেঁদেছিলেন তিনজনেই।

ছবির নাম ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’। ২০০০ সালে মুক্তি পেয়েছিল এটি। শাহরুখ ও জুহির জুটিকে একসঙ্গে দেখার প্রত্যাশা ছিল প্রবল, কিন্তু বক্স অফিসে বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। ১৩ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির আয় হয়েছিল মাত্র ১৮.২০ কোটি টাকা। শাহরুখ পরে এক সাক্ষাৎকারে প্রীতি জিন্টাকে বলেছিলেন, “আমার জীবনে কোনও ছবির ব্যর্থতায় আমি কাঁদিনি। কিন্তু এই ছবির পর আমরা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে একসঙ্গে কেঁদেছিলাম।”

বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে রয়েছে। হলঘরে সেভাবে জায়গা না পেলেও টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেছিল এই ব্যর্থ সিনেমা। তবে এই ব্যর্থতার পরও শাহরুখ এগিয়ে গিয়েছেন। যদিও ২০১৮ সালের জিরো তাঁকে আবারও কোণঠাসা করেছিল, যা তাঁকে টানা পাঁচ বছরের জন্য বড় পর্দা থেকে দূরে সরিয়ে দেয়।


```