
শেষ আপডেট: 19 May 2022 10:43
দ্য ওয়াল ব্যুরো : ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’। এই নামে নতুন প্রকল্প চালু করতে চেয়েছিল দিল্লির (Delhi) আপ সরকার। ওই প্রকল্পকে চ্যালেঞ্জ করে দিল্লি (Delhi) হাইকোর্টে আবেদন করেছিল রেশন ডিলারদের দু’টি সংগঠন। হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি বিপিন সাংঘি এবং বিচারপতি জসমিত সিংকে নিয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার রায় দেয়, কেন্দ্রীয় সরকার যে খাদ্যশস্য সরবরাহ করে, তা মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারবে না সরকার। তবে অন্য কোনও পণ্য মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যেতে পারে।
সরকারি প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে যে দু’টি সংগঠন আবেদন করেছিল, তারা হল দিল্লি (Delhi) সরকারি রেশন ডিলার সংঘ এবং দিল্লি রেশন ডিলারস ইউনিয়ন। আদালত গত ১০ জানুয়ারি রায়দান স্থগিত রাখে।
আরও পড়ুন : শতাব্দীপ্রাচীন সিংহ মূর্তি উদ্ধার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে! চলছিল খোঁড়াখুঁড়ির কাজ