Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘ঠিক সময়ে অভিষেক হলে সচিনের চেয়ে ৫ হাজার রান বেশি হাঁকাতাম!’ বড় দাবি প্রাক্তন অজি তারকার

হাসির দাবি হয়তো রসিকতার সুরে বলা। কিন্তু তাতে নিখাদ বাস্তবও রয়েছে। যদি সময়টা একটু আগে আসত, তবে কে জানে, হয়তো ক্রিকেটের রেকর্ডবুক একটু অন্যরকম দেখাতেই পারত!

‘ঠিক সময়ে অভিষেক হলে সচিনের চেয়ে ৫ হাজার রান বেশি হাঁকাতাম!’ বড় দাবি প্রাক্তন অজি তারকার

সচিন তেন্ডুলকর

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 October 2025 11:42

দ্য ওয়াল ব্যুরো: প্রতিভা কখনও কখনও ঠিক সময়ের অপেক্ষায় থাকে। কিন্তু সু্যোগ যদি একটু দেরিতে আসে? মাইক হাসিকে (Michael Hussey) তাড়া করে বেরিয়েছে এই প্রশ্ন। অস্ট্রেলিয়ার (Australia) জার্সিতে বেশি বয়সে অভিষেক হওয়া এই ব্যাটার মজার ছলে বললেন—যদি একটু আগে সুযোগ পেতেন, হয়তো সচিন তেন্ডুলকরকেও (Sachin Tendulkar) পেরিয়ে যেতেন রানের হিসাবে!

ইউটিউবে ‘দ্য গ্রেড ক্রিকেটার’ পডকাস্টে (The Grade Cricketer Podcast) হাজির হন হাসি। কথায় কথায় ওঠে কেরিয়ারের ঠিক-ভুলের প্রসঙ্গে। ঠিক তখনই প্রাক্তন ব্যাটসম্যান বলে বসেন, ‘এটা নিয়ে আমি অনেক ভেবেছি। যদি কুড়ির কোঠায় সুযোগ পেতাম, তাহলে হয়তো সচিনের চেয়ে ৫ হাজার রান বেশি থাকত আমার নামে! সবচেয়ে বেশি শতরান, সবচেয়ে বেশি অ্যাশেজ জয়, সবচেয়ে বেশি বিশ্বকাপ—সব! কিন্তু তারপর ঘুম ভেঙে যায়। আর বুঝি—সমস্ত স্বপ্ন! দেরিতে সুযোগ পেলেও একটা সুবিধা ছিল—নিজের খেলা আমি পুরোপুরি চিনে গিয়েছিলাম!’

‘মিস্টার ক্রিকেট’ (Mr. Cricket) নামে পরিচিত মাইকেল হাসি। আন্তর্জাতিক অভিষেক ৩০ বছর বয়সে। প্রায় এক দশক দেরিতে। তবে সংক্ষিপ্ত কেরিয়ারেও তিনি রেখে গেছেন ছাপ। ৭৯ টেস্টে ৬২৩৫ রান, গড় ৫১.৫২। ওয়ান ডে-তে ১৮৫ ম্যাচে রান ৫৪৪২, গড় ৪৮.১৫। টি–২০ আন্তর্জাতিকেও (T20I) ৩৮ ম্যাচে ৭২১ রান, স্ট্রাইক রেট ১৩৬.২৯। ওপেনার (opener) থেকে ফিনিশার (finisher)—সব ভূমিকাতেই নিজেকে মানিয়ে নিয়েছিলেন হাসি। ফিল্ডিংও অসাধারণ। এই সর্বগুণের সমাহার দেখে তাঁর নামের জুড়ে যায় ‘মিস্টার ক্রিকেটে’র শ্লাঘনীয় ট্যাগ।

অন্যদিকে, সচিন তেন্ডুলকর। গল্প একেবারে অন্যরকম। ১৬ বছর বয়সে অভিষেক। তারপর ইতিহাসের প্রায় প্রতিটি রেকর্ড নিজের দখলে। একদিকে আগাম সুযোগ, অন্যদিকে দেরিতে ক্রিকেটের দুনিয়ায় পা রেখেও সীমিত সময়ে সর্বোচ্চটা তুলে ধরা—দুই বিপরীত মেরুর প্রতীক এই দুই ক্রিকেটার। হাসির দাবি হয়তো রসিকতার সুরে বলা। কিন্তু তাতে নিখাদ বাস্তবও রয়েছে। যদি সময়টা একটু আগে আসত, তবে কে জানে, হয়তো ক্রিকেটের রেকর্ডবুক একটু অন্যরকম দেখাতেই পারত!


```