পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ একরাশ হতাশায়। কলম্বোয় এখনও পর্যন্ত তারা একটিও ম্যাচ জিততে পারেনি। বৃষ্টি রেহাই দিল না। দক্ষিণ আফ্রিকা তো নয়ই!

দুরন্ত ছন্দে দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 22 October 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি বাধা দিয়েছে। তবু তাতে রোখা যায়নি দক্ষিণ আফ্রিকার (South Africa) জয়যাত্রা। মঙ্গলবার কলম্বোয় (Colombo) মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) পাকিস্তানকে (Pakistan) হারিয়ে প্রোটিয়ারা উঠে এল পয়েন্ট টেবিলের (Points Table) শীর্ষে। আর এই হারের জেরে ছিটকে গেল পাকিস্তান। সেমিফাইনালের (Semifinal) আশা কার্যত শেষ!
বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ডিএলএস (Duckworth–Lewis–Stern Method) নিয়মে ১৫০ রানে জিতল দক্ষিণ আফ্রিকা। ৪০ ওভারপিছু ম্যাচে ব্যাট হাতে লরা উলভার্থ (Laura Wolvaardt) খেললেন ঝকঝকে ৯০ রানের ইনিংস। সুনে লুইস (Sune Luus) ও মেরিজানে ক্যাপ (Marizanne Kapp) হাঁকালেন হাফসেঞ্চুরি (Half-century)। শেষদিকে নাদিন দে ক্লার্ক (Nadine de Klerk) ১৬ বলে ৪১ রানের আগুন ইনিংস খেলে স্কোর তুললেন ৩১২/৯-এ।
জবাবে পাকিস্তানের ইনিংস শুরু থেকেই ধসে পড়ে। প্রথম বলে মুনিবা আলি (Muneeba Ali) চার মারলেও পরের ওভারেই আয়াবোঙ্গা খাকার (Ayabonga Khaka) বলে আউট! এরপর মেরিজানে ক্যাপ প্যাভিলিয়নে ফেরান সিদরা আমিন (Sidra Ameen), ওমাইমা সোহেল (Omaima Sohail) এবং আলিয়া রিয়াজকে (Aliya Riaz)। মাত্র ১০ ওভারেই পাকিস্তানের স্কোরবোর্ড দাঁড়ায় ৩৫/৪।
বৃষ্টি একাধিকবার ম্যাচ থামিয়েছে। ডিএলএস হিসেব পাল্টে যায় বারবার—প্রথমে ৩৭ ওভারে ২৯৯, তারপর ২৭ ওভারে ২৭০, শেষে ২৫ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৬২। কিন্তু ব্যাটিং বিপর্যয় থেকে আর বেরোতে পারেনি পাকিস্তান। স্পিনে (Spin attack) কাজ সারেন ননকুলুলেকো এমলাবা (Nonkululeko Mlaba) ও নন্দুমিসো শাঙ্গাসে (Nondumiso Shangase)। ২০ ওভারে পাকিস্তানের ৮৩/৭-এ খেলা শেষ।
দক্ষিণ আফ্রিকার টানা পঞ্চম জয়। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে টেবিলের এক নম্বরে—অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডকে (England) টপকে। শেষ গ্রুপ ম্যাচ এখন ইন্দোরে (Indore), প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তিন সপ্তাহ আগে ইংল্যান্ডের (England) কাছে ৬৯ রানে অলআউট হয়েছিল যে দল, চূড়ান্ত আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল, তারাই আজ সেমিফাইনাল নিশ্চিত করল দাপটের সঙ্গে।
অন্যদিকে, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ একরাশ হতাশায়। কলম্বোয় এখনও পর্যন্ত তারা একটিও ম্যাচ জিততে পারেনি। বৃষ্টি রেহাই দিল না। দক্ষিণ আফ্রিকা তো নয়ই!