Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মহিলা বিশ্বকাপে 'বাঘিনীদের' বিরুদ্ধে লড়াকু জয় দক্ষিণ আফ্রিকার, হারের হ্যাটট্রিক বাংলাদেশের

মাত্র ৬৯ রানে অলআউট হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই হতাশা পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়া নারী দল। 

মহিলা বিশ্বকাপে 'বাঘিনীদের' বিরুদ্ধে লড়াকু জয় দক্ষিণ আফ্রিকার, হারের হ্যাটট্রিক বাংলাদেশের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 October 2025 00:09

দ্য ওয়াল ব্যুরো: শুরুর দিকের টলমল অবস্থান কাটিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। সোমবার মহিলা বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশকে (Bangladesh) তিন উইকেটে হারাল প্রোটিয়ারা (Bangladesh Women vs South Africa Women)। জয়ের নেপথ্যে দু’জন - ক্লোই ট্রায়ন ও মারিজান ক্যাপ, দু’জনের ব্যাটেই এল মূল্যবান অর্ধশতক।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে। ধীর গতিতে শুরু করেন দুই ওপেনার ফারজানা হক (৩০) ও রুবিয়া হায়দার (২৫)। দু’জন মিলে প্রথম উইকেটে ১৬.১ ওভারে ৫৩ রান যোগ করেন।

লক্ষ্য ছিল ২৩৩ রানের। শুরুতে কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও ট্রায়ন (৬২ বলে ৬৯) ও ক্যাপ (৭১ বলে ৫৬)-এর জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। শেষদিকে নাদিন দে ক্লার্কের অপরাজিত ৩৭ রানে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় দক্ষিণ আফ্রিকা।

শেষ ওভারের তৃতীয় বলেই জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়া শিবির - ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে তারা। বাংলাদেশের বোলাররা লড়াই চালালেও ট্রায়ন-ক্যাপ জুটির ব্যাটে শেষ পর্যন্ত হার মানে টাইগ্রেসরা।

মাত্র ৬৯ রানে অলআউট হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই হতাশা পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়া নারী দল। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় উঠে এসেছে তৃতীয় স্থানে। যদিও নেট রান রেট এখনও নেগেটিভ। অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে চাপে বাংলাদেশ।

আগামী শুক্রবার, ১৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে নামবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ভাইজাগে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।


```