সংগীত, গ্ল্যামার আর ক্রিকেট মিলিয়ে রঙিন হবে আসর। এক মাসের এই প্রতিযোগিতা চলবে ২ নভেম্বর পর্যন্ত।

বিশ্বকাপ ট্রফি
শেষ আপডেট: 30 September 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: বারো বছর পর ফের ভারত মঞ্চস্থ হতে চলেছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের (Women’s World Cup 2025)। মঙ্গলবার, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রতীক্ষিত টুর্নামেন্ট। শুরুর দিনেই মুখোমুখি ভারত (India Women) ও শ্রীলঙ্কা (Sri Lanka Women)।
উদ্বোধনের দিন সুরের জাদু ছড়াবেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সংগীত, গ্ল্যামার আর ক্রিকেট মিলিয়ে রঙিন হবে আসর। এক মাসের এই প্রতিযোগিতা চলবে ২ নভেম্বর পর্যন্ত।
ভারতের চ্যালেঞ্জ
নিজেদের মাটিতে খেলছে ভারত। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে টিমে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। ওপেনিংয়ে ঝলমলে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), মিডল অর্ডারে জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) ও রিচা ঘোষ (Richa Ghosh)। অলরাউন্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma) এবং বোলিং আক্রমণে রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)–রাধা যাদব (Radha Yadav) জুটি ভরসা যোগাচ্ছে। গ্যালারির গর্জন আর ঘরের মাঠের আবেগ ভারতীয় মেয়েদের বাড়তি অনুপ্রেরণা দেবে বলেই আশা।
একগুচ্ছ হেভিওয়েট দল
অস্ট্রেলিয়া (Australia Women)—সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন। তাদের দাপট অপ্রতিরোধ্য! ইংল্যান্ড (England Women)ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। এই দুই দলের সঙ্গে লড়াইয়ে ভারতীয় মেয়েদের কঠিন পরীক্ষা দিতে হবে। তবে সাম্প্রতিক সিরিজে অস্ট্রেলিয়াকে ১০২ রানে হারিয়ে ভারত দেখিয়েছে, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত।
কখন, কোথায় ম্যাচ?
৩০ সেপ্টেম্বর – ভারত বনাম শ্রীলঙ্কা, গুয়াহাটি, ৩টা বিকেল
১ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ইন্দোর, ৩টা বিকেল
২ অক্টোবর – বাংলাদেশ বনাম পাকিস্তান, কলম্বো, ৩টা বিকেল
৩ অক্টোবর – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গুয়াহাটি, ৩টা বিকেল
৫ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান, কলম্বো, ৩টা বিকেল
১২ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া, বিশাখাপত্তনম, ৩টা বিকেল
১৯ অক্টোবর – ভারত বনাম ইংল্যান্ড, ইন্দোর, ৩টা বিকেল
২৩ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড, নবি মুম্বই, ৩টা বিকেল
২৬ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ, নবি মুম্বই, ৩টা বিকেল
২৯ অক্টোবর – প্রথম সেমিফাইনাল, বিকেল ৩টা
৩০ অক্টোবর – দ্বিতীয় সেমিফাইনাল, নবি মুম্বই, বিকেল ৩টা
২ নভেম্বর – ফাইনাল, সময় বিকেল ৩টা
(বাকি ম্যাচগুলিও চলবে দুপুর ৩টেয়, একমাত্র ২৬ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।)
কোথায় দেখা যাবে?
টিভিতে সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ–এ।