Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

IPL 2026: টেস্ট থেকে অবসরের ফলে টি-২০-তে আরও ক্ষুরধার বিরাট! মনে করছেন এই প্রাক্তন তারকা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ফলেই কি টি-২০-তে আরও বিধ্বংসী হয়ে উঠলেন বিরাট কোহলি? কোহলির ব্যাটিংয়ের এই বড় বদল নিয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং ইরফান পাঠানের স্পেশাল অ্যানালিসিস। বিস্তারিত পড়ুন।

IPL 2026: টেস্ট থেকে অবসরের ফলে টি-২০-তে আরও ক্ষুরধার বিরাট! মনে করছেন এই প্রাক্তন তারকা

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 April 2026 18:32

দ্য ওয়াল ব্যুরো: বদলে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটিং স্টাইল, শট নির্বাচন, এমনকি ইনিংস গড়ার ধরণ—সবকিছুতে স্পষ্ট পরিবর্তন। আর সেই বদলের নেপথ্যে বড় কারণ টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে তাঁর অবসর। এমনটাই মনে করছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আইপিএলে (IPL 2026) আরসিবির (Royal Challengers Bengaluru) জার্সিতে বিরাটের সাম্প্রতিক ব্যাটিং দেখে প্রাক্তন অফস্পিনারের এহেন বিশ্লেষণ।

স্টাইল বদল, ‘মুক্ত’ কোহলি

চিন্নাস্বামীতে (M Chinnaswamy Stadium) চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ বলে ২৮ রান। সংখ্যাটা হয়তো বড় নয়, কিন্তু ইনিংসের ধরন আলাদা। শুরু থেকে আগ্রাসন। এমনকি ‘নো-লুক’ ছক্কাও দেখা গেল—যা আগে খুব একটা নজরে আসত না।

অশ্বিনের মতে, ২০২৪ সালে যখন কোহলি টেস্ট খেলছেন, তখন তাঁর ব্যাটিং অনেক বেশি শান্ত। মাথা ও পা—দুটোই ব্যালান্সড। শট নেওয়ার আগে হাত নিয়ন্ত্রণে রাখতেন। কিন্তু এখন সেই বাঁধন নেই। ফলে হাত খুলে আরও বেশি শট খেলছেন। প্রাক্তন স্পিনারের ভাষায়, ‘এখন ও ব্যাট নামিয়ে আবার তুলে খেলছে—মানে ব্যাটে একটা ‘মোমেন্টাম’ তৈরি হচ্ছে। আগের মতো হাত আটকে রাখছে না।’

ব্যাকলিফটেই বদল, বেড়েছে স্ট্রাইক রেট

এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্ট্রাইক রেটে। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) ব্যাখ্যা, কোহলির নতুন ব্যাকলিফট তাঁকে বাড়তি শক্তি দিচ্ছে। আগে অনেকটা স্থির দাঁড়িয়ে থাকতেন। ফলে শট নেওয়ার সময় বাড়তি গতি তৈরি করা কঠিন হত। এখন ব্যাট নিচে এনে আবার উপরে তুলছেন—এই মুভমেন্ট থেকেই তৈরি হচ্ছে শক্তি! পাঠানের কথায়, ‘যখন আপনি একেবারে স্থির থাকেন, তখন শটের জন্য আলাদা করে মোমেন্টাম তৈরি করতে হয়। কিন্তু এখন কোহলি আগেই সেই গতি তৈরি করে নিচ্ছে।’

ফলাফল? বড় শট খেলার সুবিধা। পাশাপাশি ফিল্ডিং সার্কেল ভেঙে মারার ক্ষমতাও বেড়েছে।

সামনে বড় পরীক্ষা

সব মিলিয়ে, এই কোহলি আগের থেকে আলাদা। আরও আক্রমণাত্মক, অনেক বেশি আত্মবিশ্বাসী। টেস্ট ক্রিকেটের টেকনিক্যাল বাঁধন না থাকায় টি-২০ ফরম্যাটে নিজেকে খুলে দিয়েছেন। আরসিবির ব্যাটিংয়ে তাঁর এই নতুন ভূমিকা গুরুত্বপূর্ণ। ইনিংসের শুরুতেই গতি বাড়িয়ে দেওয়া—যা টি-২০-তে বড় ফ্যাক্টর। আগামী ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে নামবে আরসিবি। সেখানে কড়া পরীক্ষা। এই ‘নতুন’ কোহলি ফের একবার সাফল্য পাবেন তো?


```