Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

IPL 2026: কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি! কালবৈশাখী ভেস্তে দেবে কেকেআরের খেলা? কী বলছে হাওয়া অফিস?

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে কালবৈশাখীর ভ্রুকুটি। সোমবার বৃষ্টির কারণে কি ভেস্তে যাবে কেকেআরের ম্যাচ? হাওয়া অফিসের পূর্বাভাস এবং ম্যাচের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পড়ুন।

IPL 2026: কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি! কালবৈশাখী ভেস্তে দেবে কেকেআরের খেলা? কী বলছে হাওয়া অফিস?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 April 2026 12:57

দ্য ওয়াল ব্যুরো: দুই ম্যাচ, দুই হার। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও চলতি আইপিএলে জয়ের মুখ দেখেনি। আজ সোমবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে লড়াই কঠিন হলেও রয়েছে খাতা খোলার সুযোগ। কিন্তু মাঠের লড়াইয়ের আগে আসল চিন্তার মেঘ জমছে আকাশে। নেপথ্যে কালবৈশাখীর সম্ভাবনা। সমীকরণ সহজ: বৃষ্টি না হলে খেলা হবে, মাঝারি মানের বর্ষণ হয়ে থেমে গেলে কাটছাঁট করে সংক্ষিপ্ত লড়াই, বৃষ্টি অবিশ্রান্ত হয়ে চললে ম্যাচ বাতিল।

হাওয়া অফিস কী বলছে?

আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কালবৈশাখীর প্রবল আশঙ্কা। শিলাবৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস বিশেষভাবে সতর্কতা জারি করেছে আগামিকাল ও পরশুর জন্য। বইতে পারে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রয়েছে বজ্রপাতের পূর্বাভাষও। আজ সন্ধে ৬টার দিকে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ বলছে অ্যাকিউওয়েদার। অর্থাৎ, টসের ঠিক আগে থেকেই পরিস্থিতি বিগড়ে যাওয়ার সম্ভাবনা।

বৃষ্টি হলে কী হবে?

নিয়ম হল—ম্যাচের ফল বের করতে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে দুই দলকে। খেলা শুরু করার শেষ সময় রাত ১০টা ৫৬ মিনিট। তার আগে, অর্থাৎ রাত ১০টা ৪৬ মিনিটের মধ্যে টস সম্পন্ন করা জরুরি। এই সময়সীমা পেরিয়ে গেলে ম্যাচ পরিত্যক্ত।

পাঁচ ওভারের লড়াই হলে সেটা স্বভাবিকভাবে তুমুল আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনা। শুরু থেকেই যুদ্ধং দেহী মানসিকতায় নামতে হবে। সতর্ক খেলার সুযোগ নেই। কিন্তু যদি ম্যাচ না গড়ায়, সেক্ষেত্রে দুই দল একটি করে পয়েন্ট পাবে।

কেকেআরের জন্য বৃষ্টি কতটা ক্ষতিকর?

গত মরসুমে ইডেন গার্ডেন্সে পাঞ্জাবের বিরুদ্ধে ২৬ এপ্রিলের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়—দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছিল। বেঙ্গালুরুতেও এই একই কারণে পয়েন্ট খুইয়েছিলেন রাহানেরা। তার উপর অফ ফর্ম। সব মিলিয়ে শেষ পর্যন্ত অষ্টম স্থানে শেষ—প্লে-অফ মিস। এবার পরিস্থিতি আরও কঠিন। পরপর দুই হারের পর তৃতীয় ম্যাচে পয়েন্ট ভাগ হলে ফিরে আসা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, আজকের ম্যাচে দুই অধিনায়কের আলাদা গল্প—অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) কেকেআরের হয়ে জয়ের খোঁজে, অন্যদিকে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রাক্তন দলের বিরুদ্ধে পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন। যদিও মাঠের হাইভোল্টেজ লড়াই জমে ওঠার আগেই আকাশের চেহারা নিয়ে দুশ্চিন্তা আর জল্পনা শুরু হয়ে গিয়েছে।


```