Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

IPL 2026: 'খেলার ইচ্ছেই নেই!' চেন্নাই হারার পর প্রশ্নের মুখে সঞ্জুর ফর্ম! খরা কাটবে এই মরসুমে?

চেন্নাইয়ের হারের পর সঞ্জু স্যামসনের ফর্ম নিয়ে উঠছে বড় প্রশ্ন, সমর্থকদের ক্ষোভ তুঙ্গে। এই মরসুমেই কি ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে পারবেন তিনি, না কি বাড়বে চাপ?

IPL 2026: 'খেলার ইচ্ছেই নেই!' চেন্নাই হারার পর প্রশ্নের মুখে সঞ্জুর ফর্ম! খরা কাটবে এই মরসুমে?

সঞ্জু স্যামসন

গার্গী দাস

শেষ আপডেট: 6 April 2026 09:05

দ্য ওয়াল ব্যুরো: তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ভারত কিন্তু আইপিএলে (IPL) একেবারে ব্যর্থ—এই দ্বৈত ছবিতে এখন আটকে সঞ্জু স্যামসন (Sanju Samson)। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সিঙ্গল ডিজিটে আউট হয়ে চলেছেন এই উইকেটকিপার-ব্যাটার (Wicketkeeper Batter), যা নিয়ে বাড়ছে সমালোচনা।

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে ট্রেড (Trade) হয়ে সিএসকে-তে (CSK) আসার পর তিনটি ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ৬, ৭ ও ৯। দলও টানা তিন ম্যাচে হারের (Defeat) মুখ দেখেছে। অথচ এই স্যামসনই টি-২০ বিশ্বকাপে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ভারতের (India) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

বিশ্বকাপের আগেও ফর্ম (Form) নিয়ে প্রশ্ন ছিল, তাই শুরুতে জাতীয় দলে সুযোগ পাননি। কিন্তু সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন। সেই জায়গা থেকে আইপিএলে এমন ব্যর্থতা ভক্তদের (Fans) কাছে অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে।

সমালোচনা শুধু পারফরম্যান্সে আটকে নেই। সিএসকে শিবিরে তাঁর শরীরী ভাষা (Body Language) নিয়েও প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়া (Social Media)-তে এক সমর্থক লিখেছেন, “যদি মানসিকভাবে প্রস্তুত না থাকো, কয়েকটা ম্যাচের জন্য সরে দাঁড়াও। তোমার শরীরী ভাষায় অনাগ্রহ (Disinterest) স্পষ্ট। কোথায় সেই লড়াই, সেই আবেগ?” এই মন্তব্য এখন ভাইরাল।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)-র বিরুদ্ধে ম্যাচে স্যামসনের ব্যর্থতা আরও চোখে পড়ে। প্রথমে ব্যাট করে আরসিবি (RCB) তোলে ২৫০/৩। টিম ডেভিড (Tim David) ২৫ বলে অপরাজিত ৭০, দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal) ৫০ এবং অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) ১৯ বলে অপরাজিত ৪৮। ডেভিড-পতিদারের ৯৯ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর আগে ফিল সল্ট (Phil Salt) ৪৬ ও বিরাট কোহলি (Virat Kohli) ২৮ রান করে ভিত গড়ে দেন।

জবাবে শুরুতেই ধাক্কা খায় সিএসকে। ৩০ রানে টপ অর্ডার (Top Order) ভেঙে পড়ে। পরে সারফরাজ খান (Sarfaraz Khan) ২৫ বলে ৫০, প্রশান্ত বীর (Prashant Veer) ৪৩ ও জেমি ওভারটন (Jamie Overton) ৩৭ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় দল।

সব মিলিয়ে, স্যামসন ফর্মে না থাকা এখন সিএসকের কাছে বড় চিন্তার। এই শূন্যস্থান আদৌ এই মরসুমে পূরণ হবে কিনা তা এখনই আন্দাজ করতে পারছেন না বিশেষজ্ঞরাও।


```