Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: গুয়াহাটিতে ঝমঝমিয়ে বৃষ্টি, চেন্নাই-রাজস্থান ‘বড় ম্যাচ’ কি শুরুর আগেই ভেস্তে যাবে?

সব মিলিয়ে ম্যাচটা নতুন নেতৃত্ব, নতুন কম্বিনেশন আর পুরনো হিসাব মেটানোর প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন—বৃষ্টি কি এই লড়াই আদৌ শুরু হতে দেবে?

IPL 2026: গুয়াহাটিতে ঝমঝমিয়ে বৃষ্টি, চেন্নাই-রাজস্থান ‘বড় ম্যাচ’ কি শুরুর আগেই ভেস্তে যাবে?

বর্ষাপাড়া স্টেডিয়াম

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 March 2026 18:38

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2026) জমজমাট লড়াই। মুখোমুখি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কিন্তু ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে আবহাওয়া। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) টসের ঘণ্টাখানেক আগে থেকেই বৃষ্টি। পিচ ঢেকে রাখা হয়েছে। পরিস্থিতি যত এগোচ্ছে, শঙ্কাও তত বাড়ছে—খেলা আদৌ হবে তো?

অনিশ্চয়তা ক্রমশ ঘনাচ্ছে

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি থামার বদলে অনিয়মিত চালে ঝমঝমিয়ে পড়ছে। রিপোর্ট বলছে, ম্যাচ শুরুর সময় পর্যন্ত এভাবেই চলবে। অ্যাকুওয়েদারের পূর্বাভাষ অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় ২০ শতাংশ। শুনতে হাল্কা লাগলেও বাস্তবে সেটাই ‘ম্যাচ-ডিসরাপ্টিং’ হতে পারে। পিচ আপাতত কভারের নিচে। কিন্তু আউটফিল্ড ভিজে গেলে ম্যাচ শুরু করা কঠিন।

ধোনি নেই, নজরে সঞ্জু

চেন্নাই শিবিরে বড় ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নেই। চোটের কারণে অন্তত দু-তিন সপ্তাহ বাইরে থাকবেন। ফলে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নেতৃত্বেই মাঠে নামছে সিএসকে। গত সিজন অন্তিম স্থানে শেষ করা দল এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে রাজস্থানের নতুন অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। প্রথমবার দায়িত্ব নিয়ে শুরুতেই বড় পরীক্ষার মুখে।

এই ম্যাচের নজরকাড়া সাবপ্লট হতে পারে—সঞ্জু স্যামসন (Sanju Samson) বনাম রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দ্বৈরথ। আইপিএলের ইতিহাসে অন্যতম চর্চিত দলবদলের পর এবার দু’জনই প্রাক্তন দলের বিরুদ্ধে খেলবেন। স্যামসন চেন্নাইয়ে, জাড্ডু ফিরেছেন রাজস্থানে। অর্থের দিক থেকেও এই ডিল নজরকাড়া। স্যামসন ১৮, জাডেজা ১৪ কোটি। অর্থাৎ, শুধু ম্যাচ নয়—ব্যক্তিগত লড়াইও আজ সমান গুরুত্বপূর্ণ।

নতুন মুখ, নতুন সমীকরণ

রাজস্থানের ভরসা ওপেনিং জুটি—যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও তরুণ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সে ফের একবার আইপিএল মঞ্চে—স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁর উপর। চেন্নাই দলে নেই ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। ফলে ব্যাটিং অর্ডারে কিছু বদল আসতে পারে। সব মিলিয়ে ম্যাচটা নতুন নেতৃত্ব, নতুন কম্বিনেশন আর পুরনো হিসাব মেটানোর প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন—বৃষ্টি কি এই লড়াই আদৌ শুরু হতে দেবে?


```