Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2026: নিষেধাজ্ঞা তুলেও লাভ নেই! বাংলাদেশে আইপিএল দেখাবে না জিওস্টার

সম্প্রচার না থাকলে ভক্তরা হয়তো অনলাইনে খুঁজবেন। কিন্তু অফিশিয়াল চ্যানেলে দেখার পথ বন্ধ। এটা আপাতত চূড়ান্ত।

IPL 2026: নিষেধাজ্ঞা তুলেও লাভ নেই! বাংলাদেশে আইপিএল দেখাবে না জিওস্টার

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 March 2026 16:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সরকার ইঙ্গিত দিয়েছিল, আইপিএল (IPL 2026) সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল জিওস্টার (JioStar)। বাংলাদেশি সম্প্রচারকারী টিস্পোর্টসের সঙ্গে আইপিএল সম্প্রচারের চুক্তি একতরফাভাবে বাতিল করে দেওয়া হল। বারবার সময়মতো অর্থ পরিশোধ না করাকেই কারণ হিসেবে সামনে টানা হচ্ছে। যার ফলে চলতি মরসুমে পড়শি মুলুকে আইপিএলের কোনও অফিশিয়াল সম্প্রচার রইল না।

চুক্তি বাতিলের আড়ালে

জিওস্টার টিস্পোর্টসকে পাঠানো চিঠিতে লিখেছে, ‘চুক্তিতে নির্ধারিত সময়সীমা অনুযায়ী অর্থ পরিশোধে ক্রমাগত ব্যর্থতা ও খেলাপির কারণে এই চুক্তি তাৎক্ষণিক প্রভাবে বাতিল করা হল।’ টিস্পোর্টস ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত পাঁচ বছরের জন্য বাংলাদেশে আইপিএল সম্প্রচারের সাবলাইসেন্স নিয়েছিল। কিন্তু পেমেন্টে ঘাটতি পড়তেই কোপ চালাল জিওস্টার। প্রসঙ্গত, এর আগে মহিলাদের প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল হয়েছে ঠিক একই কারণে।

আইপিএল-বিতর্কের শুরু কীভাবে?

শুধু ব্যবসায়িক সমস্যা নয়, বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে রাজনৈতিক ও ক্রীড়া কূটনীতির জটিল সম্পর্ক। বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে ছেড়ে দেয় কেকেআর।

সেই সিদ্ধান্ত বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ঘটনাক্রমে সেই সময় বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বিতর্কও চলছিল। দুটো ঘটনা মিলিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে নামে। পরিস্থিতি এমন দাঁড়ায়, যে বিসিবি টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) বয়কটের সিদ্ধান্ত নিয়ে ফেলে!

সামনে কী?

অতিসম্প্রতি সরকারি নিষেধাজ্ঞা শিথিল হচ্ছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইঙ্গিত দেয়, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেই আলোচনা শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দিল জিওস্টার। সাদা বাংলায় যার অর্থ: বাংলাদেশের তরফে নিষেধাজ্ঞা উঠলেও রোহিত-বিরাটদের খেলা দেখানোর কেউ নেই।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলের বাজারমূল্য প্রায় ১৮৫০ কোটি ডলার। বাংলাদেশে এই টুর্নামেন্টের বিপুল চাহিদা রয়েছে। সম্প্রচার না থাকলে ভক্তরা হয়তো অনলাইনে খুঁজবেন। কিন্তু অফিশিয়াল চ্যানেলে দেখার পথ বন্ধ। এটা আপাতত চূড়ান্ত।


```