Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2026: রাহানে-নারিন, নাকি অ্যালেন-সেইফার্ট? ওপেনিং কম্বিনেশন নিয়ে বেজায় ধন্দে কেকেআর

সমস্যাটা ফর্মের নয়, কম্বিনেশনের। রাহানে ওপেন না করলে তাঁর ভূমিকা কমে যায়—এটা বাস্তব। অন্যদিকে নারিন গোড়ায় নামলে আক্রমণাত্মক ওপেনিং মেলে। কিন্তু তখন বাকি দুই বিদেশি ব্যাটারের জায়গা কোথায়?

IPL 2026: রাহানে-নারিন, নাকি অ্যালেন-সেইফার্ট? ওপেনিং কম্বিনেশন নিয়ে বেজায় ধন্দে কেকেআর

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 March 2026 14:01

দ্য ওয়াল ব্যুরো: মরসুমের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। কিন্তু মাঠে নামার আগেই বড়সড় গোলকধাঁধায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রশ্ন একটাই—কারা ওপেন করবেন? অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সঙ্গে সুনীল নারিন (Sunil Narine), নাকি বিদেশি বিকল্প ফিন অ্যালেন-টিম সেইফার্ট? অপশন মজুত, কিন্তু স্পষ্ট উত্তর নেই। আর এই অনিশ্চয়তাই ঘনিয়ে তুলেছে চিন্তা।

গতবারের ব্যর্থতা, এবারও একই সমস্যা?

গেলবারের মরসুমে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা ছিল ওপেনিং জুটি। রাহানে রান করছিলেন, নারিনও ইমপ্যাক্ট ফেলছিলেন। তবু ‘পাকা জুটি’ হিসেবে সেই প্রকল্প সাফল্য পায়নি। পুরো সিজনে একটাও ৫০+ পার্টনারশিপ নেই। পরিসংখ্যান বলছে, সমস্যা কতখানি গভীর। এবারও যদি একই জায়গায় গণ্ডগোল হয়, অভিযানের শুরুতেই চাপে পড়ে যেতে পারে কেকেআর।

বিকল্প বিদেশি জুটি?

সমস্যাটা ফর্মের নয়, কম্বিনেশনের। রাহানে ওপেন না করলে তাঁর ভূমিকা কমে যায়—এটা বাস্তব। অন্যদিকে নারিন গোড়ায় নামলে আক্রমণাত্মক ওপেনিং মেলে। কিন্তু তখন বাকি দুই বিদেশি ব্যাটারের জায়গা কোথায়? ফিন অ্যালেন (Finn Allen) ও টিম সেইফার্ট (Tim Seifert)—উত্তম বিকল্প। একজন আগ্রাসী ব্যাটার, অন্যজন উইকেটকিপারও বটে। আর ঠিক এখানেই ধন্দ—বিদেশি ওপেনার খেলালে বাকি কম্বিনেশন বদলাতে হবে।

আকাশ চোপড়ার সতর্কবার্তা

সামগ্রিক ইস্যু নিয়ে সরব আকাশ চোপড়া (Aakash Chopra)। তাঁর মতে, শুরুতেই একটা থিতু জুটি ঠিক করা জরুরি। বারবার বদল করলে রিদম তৈরি হয় না। চোপড়ার কথায়, ‘আজ যা ঠিক করবে, অন্তত চার-পাঁচ ম্যাচ সেটাই চালাতে হবে!’  আরও জানান, রাহানে ও বিদেশি ওপেনার একসঙ্গে খেলালে নারিনকে কোথায় রাখা হবে—প্রশ্নের উত্তর এখনও অধরা।

মিডল অর্ডারেও সমস্যা

সিদ্ধান্ত শুধু জুটি নির্বাচনে আটকে নেই। এর প্রভাব পড়ছে মিডল অর্ডারেও। ক্যামেরন গ্রিন (Cameron Green) তিন নম্বরে নামবেন বলে ধারণা। কিন্তু ওপেনিংয়ে কাকে রাখা হচ্ছে, তার উপর পুরো ব্যাটিং অর্ডার নির্ভর করছে। ভারতীয় উইকেটকিপার খেলালে বিদেশিদের জায়গা বাঁচে। আবার বাইরের ওপেনার নামলে সেই স্লট চলে যায়। অর্থাৎ, গোটা বিষয়টা শুধু ওপেনিং জুটি বাছাই নয়, পুরো দলের ব্যালান্সের উপর দাঁড়িয়ে। প্রথম ম্যাচে অগ্নিপরীক্ষা। সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে গোড়াতেই ছন্দ হারাতে পারে কেকেআর।


```