Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

বিরাটের হাতে নতুন ট্যাটু, প্রতিটি রেখায় ফুটে উঠেছে তাঁর জীবনের গল্প! আইপিএলের আগেই কেন এই সিদ্ধান্ত?

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯ তম সিজন (IPL season 19)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

বিরাটের হাতে নতুন ট্যাটু, প্রতিটি রেখায় ফুটে উঠেছে তাঁর জীবনের গল্প! আইপিএলের আগেই কেন এই সিদ্ধান্ত?

বিরাটের নতুন ট্যাটু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 March 2026 21:24

দ্য ওয়াল ব্যুরো: আর কিছু ঘণ্টার অপেক্ষা! এরপরই শুরু হয়ে যাবে ক্রিকেটের মহোৎসব 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' (IPL 2026)। প্রথম ম্যাচেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (RCB)। আর ঠিক তার আগেই একটি ফুল স্লিভ ট্যাটু করে ভক্তদের কৌতূহল বাড়ালেন বিরাট কোহলি (Virat Kohli)।

'এলিয়েন্স ট্যাটু ইন্ডিয়া' বিরাটের নতুন ট্যাটু তাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ট্যাটুটি শুধু একটি ডিজাইন নয়, বরং কোহলির (Virat Kohli new tatto) ব্যক্তিগত ও ক্রিকেট জীবনের যাত্রাকে প্রতিফলিত করে। এলিয়েন্স ট্যাটু জানিয়েছে, "এটি এমন কিছু তৈরি করার চেষ্টা ছিল যা অর্থ হবে গভীর, যা দেখায় সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে কীভাবে পরিবর্তন করেছেন।”

নতুন এই ট্যাটু বিরাটের (Virat Kohli) জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ফুটিয়ে তুলেছে, কোন সময় তাঁর জীবনে পরিবর্তন এসেছে, তিনি কী শিখেছেন, কোন দিকগুলো আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে কোন পথে এগোচ্ছেন। তাঁর বাম হাতে আগেই ছিল পুরনো ট্যাটু ও আংশিক আর্মব্যান্ড। নতুন ট্যাটুতে সেগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে, কিছু অংশ ঢেকে দেওয়া হয়েছে এবং নতুন অর্থবহ ডিজাইন যোগ করা হয়েছে, যাতে পুরো স্লিভ একটিমাত্র ধারাবাহিক রূপ নেয়।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯ তম সিজন (IPL season 19)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

কয়েকদিন আগেই রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলার অর্থাৎ ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) কিনে নেয় আদিত্য বিড়লা গ্রুপ নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।  এর ফলে আইপিএলের (IPL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের মালিকানা সম্পূর্ণভাবে বদলে গেছে।

২০২৫-এ পাঞ্জাব কিংস-কে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতে বিরাটের আরসিবি। ২০২৫ সালের ৪ জুন আরসিবির শিরোপাজয়ের উৎসবে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক। সেই শোক এখনও কাটেনি। তাই বিসিসিআই (BCCI) সিদ্ধান্ত নিয়েছে, প্রয়াতদের সম্মান জানিয়ে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘গত বছর ৪ জুনের ঘটনার কারণে আইপিএল শুরুর দিন কোনও আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত!’ যদিও মরসুমের শেষে ৩১ মে ফাইনালের দিন বড়সড় সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। বিসিসিআই সূত্রে অন্তত এমনটাই খবর।

শোকের ছায়ায় শুরু

২৮ মার্চ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ দিয়ে আইপিএল শুরু। মাঠে দর্শক থাকবে। খেলা হবে। কিন্তু আগের মতো কোনো চমক নেই, উৎসব নেই। স্টেডিয়ামে থাকবে ১১টি ফাঁকা আসন—প্রয়াত ১১ জনের স্মরণে। থাকবে স্মৃতিফলক। খেলোয়াড়রা অনুশীলনে পরবেন ১১ নম্বর জার্সি। মরসুমের শুরুটা তাই উৎসবের নয়, স্মরণের।


```