পরপর দুটি ফ্র্যাঞ্চাইজি রেকর্ড দামে বিক্রি হওয়ায় স্পষ্ট, আইপিএল এখন শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রেও এক অন্যতম শক্তিশালী বাজার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
শেষ আপডেট: 25 March 2026 08:52
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হল ক্রিকেট দুনিয়া। রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলার অর্থাৎ ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) কিনে নিল আদিত্য বিড়লা গ্রুপ নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এর ফলে আইপিএলের (IPL) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের মালিকানা সম্পূর্ণভাবে বদলে গেল।
কারা আছে নতুন কনসোর্টিয়ামে?
ব্রিটেনের ডিয়াজিও-র (Diageo) সহকারী সংস্থা ইউএসএল (United Spirits Limited)-এর সঙ্গে চুক্তি অনুযায়ী, এই কনসোর্টিয়াম আরসিবি-র (RCB) ১০০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে।
নতুন মালিক হচ্ছেন কারা?
আর্যমান বিক্রম বিড়লা হবেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের সত্যেন গজওয়ানি হবেন ভাইস-চেয়ারম্যান।
কুমার মঙ্গলম বিড়লা বলেন, "গত দু'দশকে আইপিএল (IPL) ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে দিয়েছে। বেঙ্গালুরু (RCB) আধুনিক কালের সবচেয়ে শক্তিশালী স্পোর্টস ব্র্যান্ডগুলির একটি। এর দায়িত্ব পেয়ে আমরা গর্বিত। এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”
টাইমস ইন্টারনেটের বক্তব্য
সত্যেন গজওয়ানি জানান, “আরসিবি এখনকার চ্যাম্পিয়ন এবং সবচেয়ে জনপ্রিয় আইপিএল ব্র্যান্ড। আমরা আরসিবি-কে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, একই সঙ্গে দলের বেঙ্গালুরু-কর্নাটক পরিচয় অটুট রাখব।”
আইপিএলে পরপর দুই বড় বিক্রি
এই বিক্রির আগেই আরেক বড় চমক এসেছে। রাজস্থান রয়্যালসকে (RR) ১.৬৩ বিলিয়ন ডলারে (১৫,২০০ কোটির কাছাকাছি) কিনে নেন মার্কিন উদ্যোক্তা কাল সোমানি নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। সোমানি একজন অ্যারিজোনা-ভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা এবং তাঁর দলে রয়েছেন,
ক্রিকেটে বিনিয়োগের নতুন যুগ
পরপর দুটি ফ্র্যাঞ্চাইজি রেকর্ড দামে বিক্রি হওয়ায় স্পষ্ট, আইপিএল এখন শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রেও এক অন্যতম শক্তিশালী বাজার। এই বিপুল অঙ্কে অধিগ্রহণের ফলে ভবিষ্যতে দলের ব্র্যান্ডিং, পরিকাঠামো ও বিশ্বজুড়ে এর উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছে ক্রীড়া মহল।
আইপিএল যে এখন বিশ্বের অন্যতম দামী এবং দ্রুত বর্ধনশীল স্পোর্টস লিগ—এই চুক্তি তারই প্রমাণ। প্রযুক্তি, বিনোদন এবং খেলাধুলার মিশেলে তৈরি এই ইকোসিস্টেমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ যে ক্রমশ বাড়ছে, সেটাও স্পষ্ট।