Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

আইপিএলে ইতিহাস! ১৫ হাজার কোটিতে রাজস্থান রয়্যালস কিনলেন কাল সোমানি, কে এই মার্কিন উদ্যোক্তা?

কাল সোমানির এই পদক্ষেপ শুধু একটি ফ্র্যাঞ্চাইজি কেনা নয়, বরং বিশ্বের কাছে আইপিএলের আকর্ষণকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

আইপিএলে ইতিহাস! ১৫ হাজার কোটিতে রাজস্থান রয়্যালস কিনলেন কাল সোমানি, কে এই মার্কিন উদ্যোক্তা?

গ্রাফিক্স দ্য ওয়াল।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 March 2026 19:14

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2026) ইতিহাসে নজিরবিহীন চুক্তি। ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলার তথা ১৫ হাজার কোটি টাকায় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) কিনে নিলেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি কাল সোমানি (Kal Somani)। ইতিহাস গড়লেন তিনি, ইতিহাস গড রাজস্থান রয়্যালস এবং ইতিহাস গড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। প্রথমবার কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মূল্য এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল। এটা যথাযথ, নাকি ফুলিয়ে বেলুন করে তোলা সেটা তর্কের বিষয়।

খবর অনুযায়ী, বিসিসিআই-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে গোটা সমঝোতা। সবুজ সংকেত পেলেই এই চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হতে পারে। সোমানির নেতৃত্বে গঠিত কনসোর্টিয়ামই এই ঐতিহাসিক অধিগ্রহণের পিছনে রয়েছে। এই কনসোর্টিয়ামে ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন এবং ডেট্রয়েট লায়ন্সের মালিকানাধীন হ্যাম্প পরিবারের হাতও রয়েছে বলে জানা গিয়েছে। 

 

কে এই কাল সোমানি? (Who is Kal Somani)
কাল সোমানি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেলে বসবাসকারী এক প্রযুক্তি উদ্যোগপতি। গত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি কাজ করছেন শিক্ষা প্রযুক্তি (EdTech), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা প্রাইভেসি এবং স্পোর্টস টেকনোলজির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।

তিনি একাধিক সফল সংস্থা গড়ে তুলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—
IntraEdge: একটি গ্লোবাল টেকনোলজি সার্ভিস সংস্থা
Truyo ও Truyo.AI: ডেটা প্রাইভেসি ও এআই গভর্ন্যান্স নিয়ে কাজ করে
Academian: শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম

শুধু প্রযুক্তি নয়, স্পোর্টস ক্ষেত্রেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি মোটর সিটি গল্ফ ক্লাবের অংশীদার, এবং আরেকটি স্পোর্টস উদ্যোগ ও টিজিএল গল্ফ লিগে প্রথম লগ্নিকারীও বটে। এই অধিগ্রহণ হঠাৎ ঘটে গেল এমন নয়। কাল সোমানি এর আগেই রাজস্থান রয়্যালসের একজন সংখ্যালঘু অংশীদার ছিলেন। সেই সম্পর্কের ভিত্তিতেই এবার তিনি নেতৃত্ব দেন নতুন কনসোর্টিয়ামের, যা পুরো ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করল।

আইপিএল যে এখন বিশ্বের অন্যতম দামী এবং দ্রুত বর্ধনশীল স্পোর্টস লিগ—এই চুক্তি তারই প্রমাণ। প্রযুক্তি, বিনোদন এবং খেলাধুলার মিশেলে তৈরি এই ইকোসিস্টেমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ যে ক্রমশ বাড়ছে, সেটাও স্পষ্ট।

কাল সোমানির এই পদক্ষেপ শুধু একটি ফ্র্যাঞ্চাইজি কেনা নয়, বরং বিশ্বের কাছে আইপিএলের আকর্ষণকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।


```