Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

টি-২০ ক্রিকেটে জঘন্য রেকর্ড! তাহলে ঋষভকে নিয়ে এত উন্মাদনা কীসের? প্রশ্ন প্রাক্তন তারকার

ডুপ্লেসি যা বললেন, সেটা অনেকের মনের কথা। প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু প্রতিভাকে ধারাবাহিকতায় রূপ দিতে পারছেন না ঋষভ— এটাই সমস্যার গোড়া।

টি-২০ ক্রিকেটে জঘন্য রেকর্ড! তাহলে ঋষভকে নিয়ে এত উন্মাদনা কীসের? প্রশ্ন প্রাক্তন তারকার

ঋষভ পন্থ

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 18:46

দ্য ওয়াল ব্যুরো: ২৭ কোটি ৫০ লক্ষ টাকা।

আইপিএল নিলামে এখনও পর্যন্ত কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ দাম। গতবারের আইপিএল মহানিলামে ঋষভ পন্থকে (Rishabh Pant) পেতে এই টাকা ঢেলেছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কিন্তু শেষমেশ প্লে-অফেই উঠতে পারেনি তারা। পন্থ করেছিলেন মাত্র ২৬৯ রান, গড় ২৪। তাঁর আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ মরসুম। এবার ছবিটা বদলাক চায় না বদলাক—মাঠের লড়াই শুরুর আগে পুরনো ক্ষত খুঁচিয়ে তুললেন আইপিএলের প্রাক্তন তারকা। নিলামের সেই রেকর্ড অর্থ ও উচ্ছ্বাসের যৌক্তিকতা নিয়ে সরব হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি (Faf du Plessis)।

‘এত ক্রেজ কেন?’

স্টার স্পোর্টসে বক্তব্য রাখতে গিয়ে প্রোটিয়া কিংবদন্তি কোনও কিছুই ঘুরিয়ে বলেননি। সরাসরি প্রশ্ন ছুড়লেন—‘পন্থের টি-২০ রেকর্ড দেখলে বোঝা যায় সংখ্যাগুলো খুব একটা ভাল নয়। তাহলে এত উন্মাদনা কেন? গত নিলামেও সবাই ওকে চেয়েছিল!’

শুধু দাম নয়, ঋষভের ব্যাটিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তুললেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। তাঁর কথায়, ‘ওর মাথায় অনেক বেশি বিকল্প থাকে। মাঠের যে কোনও জায়গায় ছক্কা মারার ক্ষমতা আছে। কিন্তু টি-২০ ব্যাটিংয়েও একটা পদ্ধতি দরকার। বড় ব্যাটারদের দেখলে বোঝা যায় তাঁরা কোথায় মারবেন, দুর্বলতাগুলো কীভাবে সামলাবেন। পন্থের ক্ষেত্রে সেটা নেই। যে কোনও বলে আউট হতে পারে—এই ভয়টা সবসময় লেগে থাকে!’

টেস্টেও একই ছবি

শুধু সাদা নয়, লাল বলেও পন্থের টেকনিক নিয়ে সংশয় প্রকাশ করলেন ডুপ্লেসি। বললেন, ‘টেস্টে ওর ব্যাটিং দেখলে মনে হয় সব এলোমেলো। কিন্তু নিশ্চয়ই মাথায় একটা ছক আছে। টি-২০-তেও সেটা দরকার। যাতে ১০টার মধ্যে ১-২ বার ভালো খেলা নয়, ৬-৭ বার ভালো খেলা হয়!’ অর্থাৎ, বক্তব্যের সারাংশ—ধারাবাহিকতা নেই। পদ্ধতি নেই। তাহলে কীসের ভিত্তিতে ঋষভের এত দাম?

এবার কী হবে?

গেলবারের ব্যর্থতার পর এবার নতুন চাপ। লখনউ অধিনায়কের দায়িত্বও ছিল কাঁধে। সেটাও ভালভাবে সামলাতে পারেননি। এবার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার সুযোগ পেলেও সন্দেহ থেকেই যাচ্ছে। ভারতের সাদা বলের টিমে ফেরার জন্য আইপিএলে (IPL 2026) রান করতেই হবে। ঋষভ কি সেটা করতে পারবেন?

ডুপ্লেসি যা বললেন, সেটা অনেকের মনের কথা। প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু প্রতিভাকে ধারাবাহিকতায় রূপ দিতে পারছেন না ঋষভ— এটাই সমস্যার গোড়া।


```