Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

IPL 2026: অবশেষে রাজস্থান রয়্যালসের মালিকানা বদল! বিক্রি কত কোটিতে?

রাজস্থানের সূত্র ধরে এবার আরসিবির দর নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, বিরাটদের দল ব্র্যান্ড হিসেবে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ বেশি মূল্যবান। 

IPL 2026: অবশেষে রাজস্থান রয়্যালসের মালিকানা বদল! বিক্রি কত কোটিতে?

রাজস্থান রয়্যালস

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 17:28

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরুর আগে মাঠের বাইরে বিরাট রদবদল। ১৩ হাজার ৬০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)! আর সেই ঢেউ এসে লাগল আরসিবির (Royal Challengers Bengaluru) গায়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাতবদলের দৌড়ে থাকা বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজির দাম ছাড়াতে পারে ১৭ হাজার কোটি।

কিনলেন কে?

আমেরিকার উদ্যোগপতি কাল সোমানির (Kal Somani) নেতৃত্বে একটি বিনিয়োগকারী দল রাজস্থান রয়্যালসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিয়েছে। ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ১৩ হাজার ৬০০ কোটি টাকায়। সোমানি নিজে প্রযুক্তি ও স্পোর্টস ডেটার দুনিয়ার পরিচিত মুখ। আগে রাজস্থানে সংখ্যালঘু বিনিয়োগকারী ছিলেন। এবার বড় অংশের মালিক।

খবর অনুযায়ী, দলে রয়েছে ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন (Rob Walton) ও আমেরিকার এনএফএল দল ডেট্রয়েট লায়নসের মালিক হ্যাম্প পরিবার (Hamp Family)। পুরো প্রক্রিয়া তদারকিতে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক রেইন গ্রুপ (Raine Group)।

এত চড়া দামে বিক্রি হলেও প্রক্রিয়া মোটেও সহজ ছিল না। আগে কলাম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্স (Columbia Pacific Capital Partners) ১৪ হাজার ১০০ কোটি টাকা পর্যন্ত দিতে চেয়েছিল। কিন্তু রাজস্থানের বোর্ড প্রস্তাব ফিরিয়ে দেয়। কারণ? লেনদেন সম্পন্ন করার নিশ্চয়তা নিয়ে সংশয়। সোমানিদের অফারে সেই নিশ্চয়তা ছিল। তাই চুক্তি স্বাক্ষরিত হল।

আরসিবির দাম কোথায় গিয়ে ঠেকবে?

রাজস্থানের সূত্র ধরে এবার আরসিবির দর নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, বিরাটদের দল ব্র্যান্ড হিসেবে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ বেশি মূল্যবান। গতবারের শিরোপাজয়ী, একঝাঁক আন্তর্জাতিক তারকার উপস্থিতি, ডিজিটাল দুনিয়ায় বিশাল সমর্থকগোষ্ঠী—সব মিলিয়ে দাম ছাড়াতে পারে ১৭ হাজার কোটি। আরসিবির বর্তমান মালিক ডায়াজিও (Diageo), ইউনাইটেড স্পিরিটসের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছে। বিক্রির সময়সীমা ৩১ মার্চ।

দৌড়ে এগিয়ে কারা?

মণিপাল হাসপাতালের (Manipal Hospitals) কর্ণধার রঞ্জন পাই (Ranjan Pai), আমেরিকার বিনিয়োগ সংস্থা কেকেআর (KKR) ও সিঙ্গাপুরের সরকারি বিনিয়োগ তহবিল টেমাসেক (Temasek)—এই তিনজন মিলে একটি গ্রুপ। তাদের টক্কর দিচ্ছে সুইডেনের ইকিউটি (EQT) ও উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজির (Azim Premji) বিনিয়োগ শাখা প্রেমজি ইনভেস্ট (Premji Invest)। এ ছাড়া আমেরিকান বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার (David Blitzer) ও ব্ল্যাকস্টোনও (Blackstone) লড়াইয়ে নেমেছে।

রাজস্থানের মালিকানা বদলাবে মরসুমের পর

মালিক বদলের প্রক্রিয়া শেষ হবে আইপিএল (IPL 2026) সিজনের পর। এর মধ্যে মাঠে রাজস্থানের কাজ চলবে আগের মতো। ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মরসুম শুরু। নতুন অধিনায়ক রিয়ান পারাগ (Riyan Parag), কোচ কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। মাঠের বাইরে যতই কোটি কোটি টাকার লেনদেন চলুক মাঠের ভেতরে ধ্যানজ্ঞান শুধুই ক্রিকেট।


```