Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2026: চুক্তি থাকলেও ধর্ষণে অভিযুক্ত এই খেলোয়াড় মাঠে নামবে না! জানিয়ে দিল আরসিবি

বোলিং ইউনিটের ঘাটতি নিয়েই মাঠে নামতে হবে। অন্যদিকে দয়ালের প্রত্যাবর্তন? সেটা অনেকাংশে নির্ভর করছে আদালতের রায়ের উপর।

IPL 2026: চুক্তি থাকলেও ধর্ষণে অভিযুক্ত এই খেলোয়াড় মাঠে নামবে না! জানিয়ে দিল আরসিবি

যশ দয়াল

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 March 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো: গেলবারের আইপিএলে আরসিবির (Royal Challengers Bengaluru) শিরোপাজয়ে বড় ভূমিকা ছিল যশ দয়ালের (Yash Dayal)। গোটা মরসুমে ১৩ উইকেট। কিন্তু ফাইনালের পরই বদলে গেল জীবন। যশের বিরুদ্ধে আচমকা উঠল ধর্ষণের অভিযোগ। যার জেরে আইনি জটে আটকে পড়লেন তিনি। আর মাঠে ফেরা হল না।

গুঞ্জন চলছিল, এবার আরসিবি নিশ্চিতভাবে জানিয়ে দিল—আইপিএল ২০২৬-এ চুক্তিবদ্ধ (IPL 2026) থাকা সত্ত্বেও যশ দয়ালকে লাল জার্সিতে ময়দানে দেখা যাবে না।

চুক্তি আছে, মাঠে নেই

আরসিবির ক্রিকেট পরিচালক মো বাবাত (Mo Bobat) মঙ্গলবার সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্ত বোলার এই সিজনে দলের সঙ্গে যোগ দেবেন না। তবে চুক্তি বহাল থাকছে। বাবাতের কথায়, ‘যশ একটা ব্যক্তিগত দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাঁর পাশে আছি। নিলামে রেখেছিলাম। এখনও চুক্তিতে আছে। নিয়মিত কথা হচ্ছে!’ কিন্তু এরপরও স্কোয়াড লিস্টে নাম থাকবে না যশের।

যদিও এই সিদ্ধান্তে দেখা দিয়েছে বড় সমস্যা। চুক্তিতে থাকার কারণে আরসিবি তাঁর বদলি কোনও খেলোয়াড় নিতে পারছে না। অর্থাৎ, পুরো মরসুম একজন বোলার কম নিয়েই বিরাটদের অনুশীলন চালাতে হবে।

দয়ালের বিরুদ্ধে কী অভিযোগ?

যশ দয়ালের বিরুদ্ধে এই মুহূর্তে দুটি আলাদা মামলা চলছে।

প্রথম মামলা: ২০২৫ সালের জুলাই মাসে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়। এক মহিলার অভিযোগ, পাঁচ বছরের সম্পর্কে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক শোষণ চালিয়েছেন যশ।

দ্বিতীয় মামলা: জয়পুরে পকসো আইন (POCSO Act) ও ভারতীয় ন্যায় সংহিতা মোতাবেক। এবার অন্য এক কিশোরীর অভিযোগ, ২০২৩ সাল থেকে একাধিকবার তাঁর উপর যৌন নির্যাতন করা হয়েছে। গত বছর আইপিএল চলাকালীন একটি হোটেলে যশ তাঁকে ধর্ষণ করেছিলেন বলেও পুলিশকে জানিয়েছেন ওই কিশোরী।

আপাতত আইনি লড়াইয়ে, এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) গাজিয়াবাদ মামলায় গ্রেফতারে স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু ডিসেম্বর ২০২৫-এ যশের অগ্রিম জামিনের আবেদন খারিজ করেছে জয়পুরের পকসো আদালত। তদন্ত চলছে।

আরসিবির বোলিং বিভাগে চাপ

দয়াল না থাকায় বোলিং বিন্যাসে রদবদল আনতে হচ্ছে আরসিবিকে। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), জশ হেজলউড (Josh Hazlewood), নুয়ান থুশারা (Nuwan Thushara), জ্যাকব ডাফি (Jacob Duffy), রসিখ সালাম (Rasikh Salam), রোমারিও শেফার্ড (Romario Shepherd)—এঁদের উপর নির্ভর করতে হবে। বাড়তি দায়িত্বে অভিনন্দন সিং (Abhinandan Singh) ও মঙ্গেশ যাদব (Mangesh Yadav)। ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বিরাটদের অভিযান শুরু। বোলিং ইউনিটের ঘাটতি নিয়েই মাঠে নামতে হবে। অন্যদিকে দয়ালের প্রত্যাবর্তন? সেটা অনেকাংশে নির্ভর করছে আদালতের রায়ের উপর।


```