Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইনস্টাগ্রামে প্রেম, পাঁচ বছরের সম্পর্ক, শেষমেশ থানায় দুই পক্ষ! যশ দয়াল-বিতর্কে নয়া মোড়

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ইনস্টাগ্রামে আলাপ। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা।

ইনস্টাগ্রামে প্রেম, পাঁচ বছরের সম্পর্ক, শেষমেশ থানায় দুই পক্ষ! যশ দয়াল-বিতর্কে নয়া মোড়

যশ দয়াল

শেষ আপডেট: 9 July 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: আচমকা বিতর্কে আইপিএলজয়ী পেসার যশ দয়াল। গাজিয়াবাদের এক তরুণী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছেন। তরুণীর বক্তব্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর শারীরিক সম্পর্ক চালিয়ে যান যশ। এই ইস্যুতে এবার পালটা আইনি পদক্ষেপ নিলেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বোলার।

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ইনস্টাগ্রামে আলাপ। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। অভিযোগ, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখেন যশ। পুলিশি সাহায্য না মেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম (IGRS)-এ অভিযোগ জমা দেন ওই তরুণী। তার ভিত্তিতেই বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির নতুন ধারায় গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এফআইআর দায়ের করা হয়।

যদিও পুরো অভিযোগকে অস্বীকার করে যশ নিজেও পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যে খুলদাবাদ থানায় তিন পাতার লিখিত অভিযোগে তাঁর বক্তব্য—ওই তরুণী প্রথমে ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে যেচে আলাপ করেন। তারপর যোগাযোগ তৈরি হয়। ধীরে ধীরে সম্পর্ক যত এগয়, কখনও চিকিৎসার খরচ, কখনও কেনাকাটার অজুহাতে লক্ষাধিক টাকা ধার নেন।

যশের দাবি, ওই তরুণী তাঁর একটি আইফোন এবং একটি ল্যাপটপও নিয়ে যান, যা এখনও ফেরত দেননি। এই সবকিছু মিলিয়ে তরুণীর বিরুদ্ধে প্রতারণা, চুরি ও মানহানির অভিযোগে তিনি মামলা রুজু করতে চান। গোটা ঘটনায় শুধু ওই তরুণী নন, তাঁর পরিবারের আরও দুই সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন যশ। এই বিষয়ে প্রয়োজনীয় সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে জোরগলায় দাবি তুলেছেন আরসিবি বোলার।

উল্লেখ্য, এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন বাঁ-হাতি পেসার। জেতেন খেতাবও। যদিও উৎসবের রং ক্রমশ ফিকে হতে শুরু করেছে। মাঠের বাইরের বিতর্ক এখন তাঁর কেরিয়ারে কী প্রভাব ফেলবে, তা নিয়েই প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে।


```