Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

IPL 2026: যুদ্ধের আগে মহড়া! প্রস্তুতি ম্যাচে কেমন খেললেন বিরাট? রান পেলেন টিম ডেভিড?

গত সিজনের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। এবার লক্ষ্য মুকুট ধরে রাখা। টুর্নামেন্ট শুরুর আগে মহড়া ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। 

IPL 2026: যুদ্ধের আগে মহড়া! প্রস্তুতি ম্যাচে কেমন খেললেন বিরাট? রান পেলেন টিম ডেভিড?

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 March 2026 11:49

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শুরু হতে আর হাতেগোনা কয়েকদিন। তার আগে ছন্দ খুঁজে নিতে কোমর বেঁধে নেমে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলল গোটা দল। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে দেখা গেল বেশ কয়েকজনকে। বিশেষ করে, বিরাট কোহলি (Virat Kohli), জিতেশ শর্মা (Jitesh Sharma), টিম ডেভিড (Tim David) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)।

প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে নামবে আরসিবি। তার আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ফর্মই সবচেয়ে বড় ইতিবাচক দিক।

বিরাটের ছন্দে স্বস্তি

এদিন ছোট ইনিংস খেললেও নজর কাড়েন বিরাট (Virat Kohli)। মাত্র ১২ বলে ২৯ রান করেন তিনি। শুরু থেকে তাঁর ব্যাটে ঝলসে ওঠে ভরপুর আত্মবিশ্বাস। দলের অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়ার (Krunal Pandya) কথায়, দলের তারকা ব্যাটসম্যানের শট নির্বাচন এবং মানসিকতা ছিল চোখে পড়ার মতো। বলেন, ‘বিরাট আজ খুব ভাল খেলেছে। ওর শটগুলো অসাধারণ ছিল। ওকে ছন্দে দেখতে পাওয়াটা আমাদের কাছে ইতিবাচক দিক।’

আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টে ওপেনারের ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে বিরাটের আগ্রাসী মেজাজ আরসিবি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

জিতেশ–ডেভিড–ভেঙ্কটেশের দাপট

এই ম্যাচের আসল তারকা অবশ্য জিতেশ শর্মা (Jitesh Sharma)। মাত্র ৩৭ বলে ৮১ রান করেন তিনি। ফিনিশারের ভূমিকায় এবারও তাঁর উপরই বড় ভরসা রাখতে পারে দল। পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলেন টিম ডেভিড (Tim David)। মাত্র ১৪ বলে ৩৬ রান হাঁকান। বড় শট মারার দক্ষতা আবারও প্রমাণ করলেন এই অজি পিঞ্চহিটার।

আরেকজনের কথা আলাদাভাবে বলতে হবে। তিনি ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ১৬ বলে ৩০ রান করে জানান দিলেন, গতবারের অফ ফর্ম এখন অতীত। মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত। সব মিলিয়ে দলের ব্যাটিং ইউনিট যে ভালো ছন্দে আছে, এই ম্যাচেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

চোখ প্রথম ম্যাচে

শুধু ব্যাটার নন, বোলাররাও খারাপ খেলননি। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), অভিনন্দন সিং (Abhinandan Singh) ও মঙ্গেশ যাদব (Mangesh Yadav)—তিনজনই বল হাতে ছাপ ফেলেছেন। এই আন্তঃদলীয় ম্যাচে স্কোয়াডকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন ক্রুণাল (Krunal Pandya) ও আইয়ার (Venkatesh Iyer)।

উল্লেখ্য, গত সিজনের ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। এবার লক্ষ্য মুকুট ধরে রাখা। টুর্নামেন্ট শুরুর আগে মহড়া ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, প্রস্তুতির ছাপ মাঠে কতটা কাজে লাগে।


```