Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বিরাট একটি মশালের নাম! আগ্রাসন, আবেগ, ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই তাঁর জ্বলে ওঠা

বিরাট আসলে একটি মশালের নাম। আগ্রাসন, আবেগ, দক্ষতা ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই তার জ্বলে ওঠা, একজন প্রকৃত সহযোদ্ধা রূপে।

বিরাট একটি মশালের নাম! আগ্রাসন, আবেগ, ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই তাঁর জ্বলে ওঠা

বিরাট কোহলি

শেষ আপডেট: 19 June 2025 18:00

সৌমেন চট্টোপাধ্যায়

প্রথম স্কুল, প্রথম প্রেম, প্রথম চুম্বন বা প্রথমবার প্রত্যাখ্যান হওয়ার ঘটনা—যাই হোক না কেন জীবনে একটিবারের জন্যেও তাকে ভোলা যায় না। প্রথম সাইকেল চালাতে গিয়ে হাঁটু ছিঁড়ে পড়ে যাওয়ার দাগ মিলিয়ে গেলেও মনের ভিতরে দপদপ করে সারাজীবন।

বাইশ গজের যুদ্ধে প্রথমবার আইপিএলের ট্রফি জেতার প্রাক্ মুহূর্তে বিরাটের মুখের ক্লোজ আপ দেখাচ্ছিল। একই সঙ্গে সেখানে আনন্দ, অভিমান আর একটা দীর্ঘ অপ্রাপ্তির মেঘ কেটে গিয়ে রোদ্দুরের ঝিলিক খেলা করছিল। আসলে বিরাট জানত এই মুহূর্তটা খুব সামান্য সময়ের জন্য তার কাছে এসে ধরা দিল। দীর্ঘ দিনের আকঙ্ক্ষাপূরণের মুহূর্তটি ক্ষণিক এবং সোনালি। তারপরেই ধীরে ধীরে আর পাঁচটা ঘটনার মতোই সেও ক্রমে ঢুকে পড়ে ইতিহাস ও সাধারণের চর্চার ভিতর।

বিরাট কোহলি এসবই জানে। তবুও তার চোখে কেন জল এল!  চোখ ভিজে গেল। কারণ বিরাট কেবল একার জন্য লড়াই করেনি। শুধু নিজের কথা ভেবে মাঠে নামেনি। এই বিরাট আমাদের জন্য লড়াই করে। বারবার হেরে যাওয়ার মুহূর্তে মনের আয়নায় ভেসে ওঠে তার চোখের কোণে চিকচিক করা জলের ছবি। তারপর আমরাও যেন ‘বিরাট’ হয়ে উঠে চ্যালেঞ্জ ছুড়ে দিই বিপক্ষ পরিস্থিতিকে।  শচিন-সৌরভ-দ্রাবিড়-ধোনি-উত্তর ক্রিকেটের ময়দানে বিরাট প্রকৃতই প্রজন্মের বাহক।

বিরাটের মধ্যে সৌরভের আগ্রাসন আছে। শচিনের নিঁখুঁত স্ট্রোক আছে। দ্রাবিড়ের দৃঢ়তা আছে। আর সবটা জুড়ে ধোনির মতো জিতে আসার খিদে আছে। সে আসলে ভারতীয় ক্রিকেটের প্রায় শেষ ক্লাসিক্যাল প্লেয়ার, যে জানে তাকে মাঠে ঠিক কোন ভূমিকায় নামতে হবে। সে একই সঙ্গে উদ্ধত আবার একই সঙ্গে শিশুর মতো সরল। একজন সত্যিকারের বিনোদনকারীর মতোই সে মাঠজুড়ে দর্শকদের মনোরঞ্জন করে। আবার বিপক্ষের চোখে চোখ রেখে নিজের দলকে খাদের কিনারা থেকে তুলে আনে এক অলৌকিক আগ্রাসনে ভর করে এবং পরমুহূর্তেই হেলায় ভুলে যায় বাকি পর্বের ইতিহাস লিখনের কথা।

মুহূর্তযাপনটুকুই বিরাটের ভিতর জমে থাকা বারুদের স্তূপে আগুন লাগানোর জন্য যথেষ্ট। রান চেজে অবলীলায় ফাস্ট ফরোয়ার্ড মোডে নিজেকে টেনে নিয়ে যায় এক অসম সময়ের মধ্য দিয়ে। তারপর এমন এক মুহূর্তে নিজের খোলস ত্যাগ করে বেরিয়ে আসে যেন সে দেবদূত। বিরাট আসলে একটি মশালের নাম। আগ্রাসন, আবেগ, দক্ষতা ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্যই তার জ্বলে ওঠা, একজন প্রকৃত সহযোদ্ধা রূপে।


```