Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

The Ashes: ‘আমরা ২০ বছর আগেই বাজবল খেলেছি!’ ইংল্যান্ড-আগ্রাসনকে ফুৎকারে ওড়ালেন গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট কলার তুলে জানাচ্ছেন, এই ক্রিকেট তাঁরা খেলছেন ওদের জন্মেরও আগে! অর্থাৎ, ইংরেজদের তথাকথিত আগ্রাসী ক্রিকেট দর্শনের দাবিকে একদম পাত্তা দিতে নারাজ প্রাক্তন অজি উইকেটকিপার-ব্যাটার।

The Ashes: ‘আমরা ২০ বছর আগেই বাজবল খেলেছি!’ ইংল্যান্ড-আগ্রাসনকে ফুৎকারে ওড়ালেন গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড শিবিরের দাবি, ওরা ‘বাজবলে’র (Bazball) আবিষ্কর্তা। কিন্তু অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) কলার তুলে জানাচ্ছেন, এই ক্রিকেট তাঁরা খেলছেন ওদের জন্মেরও আগে! অর্থাৎ, ইংরেজদের তথাকথিত আগ্রাসী ক্রিকেট দর্শনের দাবিকে একদম পাত্তা দিতে নারাজ প্রাক্তন অজি উইকেটকিপার-ব্যাটার।

সম্প্রতি ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি (Zak Crawley) দাবি করেন, বাজবল নাকি অস্ট্রেলিয়ানদের মেজাজ নষ্ট করে দেয়! গিলক্রিস্ট যদিও হেসেই উড়িয়ে দিয়েছেন সেই তত্ত্ব। কায়ো স্পোর্টসকে (Kayo Sports) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ২০ বছর আগেই বাজবল খেলেছি! এটা ক্রিকেট খেলারই একটা ধরন। না, এটা আমাকে মোটেও বিরক্ত করে না। বরং, দারুণ লাগে দেখতে। খেলাটা জমে উঠুক, সেটাই চাই!’ এর আগে ক্রলি ‘দ্য টাইমস’-এ দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা যেমন খেলি, তাতে অস্ট্রেলিয়ানরা বিরক্ত হয়। সেটাই আমাদের লাভ। ওরা ‘মোরাল অ্যাশেজ’ (moral Ashes) নিয়ে যে কথা বলেছিল, সেটা এসেছিল ড্রয়ের হতাশা থেকে!’

প্রসঙ্গত, ‘বাজবল’ বলতে বোঝানো হয় ইংল্যান্ডের বিশেষ ক্রিকেট দর্শন—যেখানে আক্রমণই একমাত্র পন্থা। কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) আর অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) আমলে ইংরেজ টিম টেস্টকে বিনোদন আর আগ্রাসনের মিশেলে পরিণত করেছে। তবে সাফল্য খুব ধারাবাহিক নয়। ৪১ ম্যাচে ২৫ জয়, ১৪ হার—এই হল ‘বাজবলে’র হিসেব।

গিলক্রিস্টের পাল্টা বক্তব্যে বার্তা স্পষ্ট—ইংল্যান্ডের এই দর্শন আসলে পুরনো অজি ক্রিকেটের প্রতিধ্বনি মাত্র। দুই দশক আগেই গিলক্রিস্ট, ম্যাথু হেডেন (Matthew Hayden), রিকি পন্টিং (Ricky Ponting), শেন ওয়ার্নদের (Shane Warne) আমলে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে আগ্রাসনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ৯৬ টেস্টে ৮২ স্ট্রাইক রেটে ৫,৫৭০ রান করা গিলক্রিস্টের নিজের ব্যাট হয়ে ওঠে সেই দর্শনের প্রতীক।

ইংল্যান্ডের ২০২৩ সালের অ্যাশেজ (Ashes 2023) শেষ হয় ২–২ সমতায়। আসন্ন ২০২৫–২৬ অ্যাশেজের (Ashes 2025–26) আগে দুই দেশের বাগযুদ্ধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) তোপ দেগে বলছেন, ‘এই অস্ট্রেলিয়া সম্ভবত ২০১০ সালের পর সবচেয়ে দুর্বল, আর এই ইংল্যান্ড সবচেয়ে শক্তিশালী!’ এই আবহে বাজবল-কে গিলির খোঁচা! ইংল্যান্ডের নজরে যা ‘বিপ্লব’, তা-ই অস্ট্রেলিয়ার চোখে পুরনো খাতার নতুন প্রচ্ছদমাত্র!


```