Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

T20 World Cup: ভেস্তে যাওয়ার মুখে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অজিদের বিদায় প্রায় নিশ্চিত

সুপার এইটের দরজা খুলবে কার জন্য, আর কার জন্য বন্ধ হবে—তার চাবি এখন আকাশের হাতে। অস্ট্রেলিয়া সমর্থকদের চোখ তাই গগনপানে! 

T20 World Cup: ভেস্তে যাওয়ার মুখে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, অজিদের বিদায় প্রায় নিশ্চিত

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 February 2026 17:11

দ্য ওয়াল ব্যুরো: পাল্লেকেলেতে সকাল থেকে একটানা বৃষ্টি। যে কারণে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ পর্বে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড (Zimbabwe vs Ireland) ম্যাচ কার্যত ভেস্তে যাওয়ার মুখে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টস হয়নি। মাঠ ঢাকা কভারে।

এই খেলার ফলের উপরই ঝুলছে সুপার এইটের অঙ্ক। জিম্বাবোয়ে (Zimbabwe) জিতলেই সরাসরি পরের পর্বে। ম্যাচ যদি বৃষ্টিতে বাতিল হয়, তাহলেও পয়েন্ট ভাগাভাগিতে তাদেরই সুবিধা। সেই পরিস্থিতিতে বিদায় ‘প্রায়’ নিশ্চিত অস্ট্রেলিয়ার (Australia)।

আজ পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) দুপুর থেকে থেমে থেমে ভারী বৃষ্টি নামে। সম্প্রচারকারীর ছবিতে দেখা যায়, পুরো আউটফিল্ড কভারে ঢাকা। বিকেল ৪টা থেকে ওভার কমানো শুরু হয়েছে। পাঁচ ওভারের ম্যাচের জন্যও সন্ধ্যা ৬টা ১৫-র মধ্যে খেলা শুরু জরুরি। কিন্তু তার আগে অন্তত ৪০-৫০ মিনিট বৃষ্টি বন্ধ থাকা দরকার। আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ।

সব মিলিয়ে সমীকরণটা স্পষ্ট। জিম্বাবোয়ে এই ম্যাচ জিতলে সরাসরি সুপার এইটে। বৃষ্টি হলে এক পয়েন্ট পেলেও তাদের অঙ্ক মিলে যাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট বাঁচানোর আশা কার্যত শেষ।

অন্যদিকে আয়ারল্যান্ডের (Ireland) পরিস্থিতি আরও কঠিন। তাদের শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। তারপর তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া বনাম ওমান (Australia vs Oman) ম্যাচের দিকে। সেখানে অজিরা হেরে গেলে বা ছোট ব্যবধানে জিতলে তবেই সম্ভাবনা টিকে থাকবে।

পাল্লেকেলের উইকেট ধীর ও স্পিন সহায়ক। যা জিম্বাবোয়ের পক্ষে বাড়তি সুবিধা বলেই মনে করা হচ্ছিল। কিন্তু আপাতত প্রকৃতিই ম্যাচের প্রধান নিয়ন্ত্রক। সুপার এইটের দরজা খুলবে কার জন্য, আর কার জন্য বন্ধ হবেতার চাবি এখন আকাশের হাতে। অস্ট্রেলিয়া সমর্থকদের চোখ তাই গগনপানে! 


```