Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

T20 World Cup: অস্ট্রেলিয়ার ভুল থেকে শিক্ষা, ঠান্ডা মাথার রান চেজে সুপার এইটে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা দেখাল, বড় দলকে হারাতে সবসময় অতিরিক্ত কিছু করতে হয় না। প্রতিপক্ষের ভুল বুঝে, নিজের পরিকল্পনায় অটল থাকাই যথেষ্ট। যা সুপার এইটে ওঠার পথে সবচেয়ে বড় বার্তা হয়ে উঠেছে। 

T20 World Cup: অস্ট্রেলিয়ার ভুল থেকে শিক্ষা, ঠান্ডা মাথার রান চেজে সুপার এইটে শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 February 2026 11:38

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচের মোড় ঘুরেছিল শেষ পাঁচ ওভারে। আর সেই ফাঁকটাই সাফ সাফ বুঝে নেয় শ্রীলঙ্কা (Sri Lanka)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) অস্ট্রেলিয়াকে (Australia) আট উইকেটে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করার নেপথ্যে শুধু পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) শতরান নয়, ছিল ঠান্ডা মাথার বিশ্লেষণও। প্রতিপক্ষ কোথায় ভুল করল, কত রান কম হলসব হিসেব কষেই ব্যাট হাতে মাঠে নামল লঙ্কানরা।

২০০ নয়, ১৮০-ই যথেষ্ট!

পাল্লেকেলেতে শুরুতে ছিল অস্ট্রেলিয়ার দাপট। মিচেল মার্শ (Mitchell Marsh) ও ট্র্যাভিস হেড (Travis Head) ৫১ বলে ১০৪ রানের জুটি গড়ে ম্যাচ প্রায় একতরফা করে দেন। ১৫ ওভারে স্কোর ১৫১/৪। তখন ২০০-২১০ রানের সম্ভাবনা কষ্টকল্পনা ছিল না!

কিন্তু ঠিক তখনই ভাঙন। ধীরগতির পিচে হঠাৎ ছন্দ হারায় অজি ব্যাটিং। শ্রীলঙ্কার স্পিনাররা গতি কমিয়ে চেপে ধরেন। দুশান হেমন্ত (Dushan Hemantha) গুরুত্বপূর্ণ উইকেট তোলেন। ডেথ ওভারে দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera) নিখুঁত ইয়র্কারে ইনিংস গুটিয়ে দেন। শেষ পাঁচ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান১৫১ থেকে অজিদের থামতে হয় ১৮১-এ। ম্যাচের পর নিশাঙ্কা পরিষ্কার বলেন, ‘আমরা বুঝেছিলাম ওরা অন্তত ২০ রান কম করেছে। একসময় ২০০-২১০ ভাবছিলাম। লক্ষ্য ছিল টার্গেট ২০০-র নিচে রাখা।এই রানের ঘাটতিতেই জেগে ওঠে আত্মবিশ্বাস। যা বদলে দেয় চেজের মানসিকতা।

১২ ওভারের শান্ত পরিকল্পনা

১৮২ তাড়া করতে নেমে ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও কুশল মেন্ডিস (Kusal Mendis) শুরু থেকে স্থির পরিকল্পনায় এগতে থাকেন। লক্ষ্যপ্রথম ১২ ওভার ‘স্বাভাবিক ক্রিকেট’। অকারণে বড় শট নয়, আতঙ্ক নয়, শুধু স্ট্রাইক রোটেশন। নিশাঙ্কার ভাষায়, ‘আমরা ঠিক করেছিলাম ১২ ওভার পর্যন্ত স্বাভাবিক খেলব। কুশল ভালো ব্যাট করছিল, তাই চাপ ছিল না। জোর করে কিছু করতে হয়নি।এই ধৈর্যই মূল চাবিকাঠি। যে কারণে প্রয়োজনীয় রানরেট কখনও হাতছাড়া না হওয়ায় শেষের দিকে বাড়তি ঝুঁকির দরকার পড়েনি।

নিশাঙ্কার শতরান, নিখুঁত এক্সিকিউশন

নিশাঙ্কা ৫২ বলে অপরাজিত ১০০ রান করেন। রিভার্স সুইপে বাউন্ডারি, গ্যাপ খুঁজে সিঙ্গলশট নির্বাচনে প্রত্যাশিত পরিপক্বতা। শতরানের পর তাঁর সেলিব্রেশন নিয়ে জল্পনা উঠলেও নিশাঙ্কা জানান, কারও উদ্দেশে নয়, এটা শুধুই আবেগের বহিঃপ্রকাশ।

সব মিলিয়ে গতরাতের ম্যাচে শ্রীলঙ্কা শুধু রান তাড়া করেনি, ম্যাচ পড়েছে। অস্ট্রেলিয়ার পতনের মুহূর্ত চিহ্নিত করে সেখানে হেনেছে আঘাত। স্পিনে চাপ, ডেথে শৃঙ্খলা, তারপর হিসেবি ব্যাটিংতিন ধাপে নিখুঁত বাস্তবায়ন।

বিশেষজ্ঞদের মতে, টি-২০ ক্রিকেটে গতি যেমন জরুরি, তেমনই জরুরি পরিস্থিতি বোঝার ক্ষমতা। পাল্লেকেলেতে শ্রীলঙ্কা দেখাল, বড় দলকে হারাতে সবসময় অতিরিক্ত কিছু করতে হয় না। প্রতিপক্ষের ভুল বুঝে, নিজের পরিকল্পনায় অটল থাকাই যথেষ্ট। যা সুপার এইটে ওঠার পথে সবচেয়ে বড় বার্তা হয়ে উঠেছে। 


```