Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

T20 World Cup: সুপার এইটে ভারতের সামনে ‘গ্রুপ অব ডেথ’! কারা হতে পারে সূর্যদের প্রতিপক্ষ?

সুপার এইট অন্য পরীক্ষা। এখানে ভুলের জায়গা কম। সামান্য স্খলনে গুনতে হতে পারে বিরাট মাশুল।

T20 World Cup: সুপার এইটে ভারতের সামনে ‘গ্রুপ অব ডেথ’! কারা হতে পারে সূর্যদের প্রতিপক্ষ?

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 February 2026 12:32

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সুপার এইটে জায়গা পাকা করেছে ভারত (India)। তিন ম্যাচে তিন জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে হলেও সূচিতে তাতে কোনও বদল হবে না। কারণ সুপার এইটের নির্ঘণ্ট আগে থেকেই প্রি-সিডিং করে রেখেছে আইসিসি (ICC)। আর সেই হিসেবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—সম্ভাব্য ‘গ্রুপ অব ডেথ’!

প্রি-সিডিংয়ের ফাঁদে জমজমাট লড়াই

এই বিশ্বকাপে প্রথম গ্রুপ পর্বের পর সুপার এইটে দলগুলোকে নির্দিষ্ট সিডিং নম্বর দেওয়া হয়েছে। ভারতের ভাগ্যে জুটেছে ‘X1’ ট্যাগ। একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া (Australia), ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa)। অর্থাৎ, ট্রফির তিন শক্তিশালী দাবিদারের সঙ্গে এক গ্রুপে টিম ইন্ডিয়া।

কাগজে-কলমে দক্ষিণ আফ্রিকা এখনও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) কাছে জায়গা হারাতে পারে। তবে বাস্তবে তিন ম্যাচে তিন জয়ের পর প্রোটিয়াদের এগনো প্রায় নিশ্চিত। অন্যদিকে অস্ট্রেলিয়ার জায়গা দখলের লড়াইয়ে আছে জিম্বাবোয়ে (Zimbabwe) ও আয়ারল্যান্ড (Ireland)। তবে অজি শিবিরই তুল্যমূল্য বিচারে এগিয়ে। ফলে ভারতের কার্যত তিন কড়া প্রতিপক্ষের মুখোমুখি পড়ার সম্ভাবনা।

সূচি কী বলছে?

ঈশান-হার্দিকদের সুপার এইট অভিযান শুরু হবে ২২ ফেব্রুয়ারি, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা বা ইউএই-র বিরুদ্ধে। এরপর ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দ্বিতীয় লড়াই। সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যদিও চমক দেখালে জিম্বাবোয়ে বা আয়ারল্যান্ডও আসতে পারে এই স্লটে। তৃতীয় ও শেষ ম্যাচ ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens)। এখানে প্রতিপক্ষ নিশ্চিত—ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দল ইতিমধ্যে সুপার এইটে জায়গা পাকা করেছে। এই ম্যাচের গুরুত্ব অনেক গভীর। কারণ গ্রুপের সমীকরণ তখন স্পষ্ট হয়ে যাবে।

‘গ্রুপ অব ডেথ’ কেন?

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ—তিন দলই বড় ম্যাচে অভিজ্ঞ। ক্যারাবিয়ানরা আপাতত দাপুটে ফর্মে। অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টে বরাবর ভয়ংকর। দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক। ভারতও অবশ্য ছন্দেই রয়েছে। তিন ম্যাচে তিন জয়। পাকিস্তান ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগই জ্বলে উঠেছে। তবু সুপার এইট অন্য পরীক্ষা। এখানে ভুলের জায়গা কম। সামান্য স্খলনে গুনতে হতে পারে বিরাট মাশুল।


```