Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

T20 World Cup: মুম্বইয়ে নাও হতে পারে ভারতের 'সম্ভাব্য' সেমিফাইনাল! ভেন্যু বদলে দেবে পাকিস্তান?

সব মিলিয়ে স্পষ্ট—মুম্বইয়ে ভারতের সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের পারফরম্যান্সই ঠিক করবে ভেন্যু। সুপার এইটের লড়াই তাই শুধু পয়েন্টের নয়, ভবিষ্যৎ সূচিরও বড় পরীক্ষা।

T20 World Cup: মুম্বইয়ে নাও হতে পারে ভারতের 'সম্ভাব্য' সেমিফাইনাল! ভেন্যু বদলে দেবে পাকিস্তান?

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 February 2026 15:48

দ্য ওয়াল ব্যুরো: সূচি বলছে, ভারতীয় দল চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনাল উঠলে খেলতে নামবে মুম্বইয়ে। কিন্তু শেষ মুহূর্তে বদলাতে পারে সমস্ত হিসেব। কারণ একটাইপাকিস্তান (Pakistan)। দুই দল যদি শেষ চারে মুখোমুখি হয়, তা হলে ম্যাচ সরবে শ্রীলঙ্কায়।

আইসিসি-র (International Cricket Council বা ICC) আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, টিম ইন্ডিয়া অন্য কোনও দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেললে ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নামবে। কিন্তু প্রতিপক্ষ যদি হয় পাকিস্তান, সেক্ষেত্রে ম্যাচ আয়োজিত হবে ৪ মার্চ আর ভেন্যু কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম (R Premadasa Stadium, Colombo)। অর্থাৎ, ভারতের শেষ চারের লড়াই মুম্বই থেকে সরে যাবে শ্রীলঙ্কায়। 

কেন ভেন্যু পরিবর্তন?

এই রদবদলের আড়ালে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত, ২০২৭ পর্যন্ত কার্যকর ‘হাইব্রিড মডেলচুক্তি। যার অন্যতম শর্ত মোতাবেক, দুই দেশ বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি হলে ম্যাচ বসবে নিরপেক্ষ ভেন্যুতে। যে কারণে এবারের টুর্নামেন্টেও ভারত-পাক সেমিফাইনাল হলে সেটি ওয়াংখেড়েতে আয়োজন করা যাবে না।

কষ্টকল্পনা নয়, বিশেষজ্ঞদের মতে, সম্ভাবনার অঙ্কেও একে উড়িয়ে দেওয়া যায় না। ধরা যাক, সুপার এইট গ্রুপে ভারত প্রথম ও পাকিস্তান দ্বিতীয় বা উল্টোটা হলসেক্ষেত্রে সেমিফাইনালে সলমন আঘা ও সূর্যকুমার যাদবদের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হবে। এমত পরিস্থিতিতে মুম্বই নয়, কলম্বোই দ্বৈরথের ভেন্যু হতে চলেছে।

এক্ষেত্রে আরও একটি বড় প্রভাব পড়বে সূচিতে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু পাকিস্তান যোগ্যতা অর্জন করলে সেই ম্যাচও সরিয়ে নেওয়া হবে কলম্বোয়। আশ্চর্যের হলেও সত্যি, তখন হোলির দিনেই খেলতে হতে পারে! আর ভারতের জন্য তৈরি হবে অদ্ভুত পরিস্থিতি। ৪ মার্চ যদি কলম্বোয় সেমিফাইনাল হয়, তাহলে অভিষেক-হার্দিকরা হোলিতে মাঠে নামবেন। দেশের বড় উৎসবের দিন জাতীয় দলের ম্যাচএটাও আলোচনায় রয়েছে। আরও মজার বিষয়, শ্রীলঙ্কা (Sri Lanka) সহ-আয়োজক হয়েও সম্ভাব্য সেমিফাইনালের জন্য ভারত সফর করতে পারে। অর্থাৎ, হাইব্রিড মডেলই নির্ধারণ করছে বড় ম্যাচের ভাগ্য।

সব মিলিয়ে স্পষ্টমুম্বইয়ে ভারতের সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের পারফরম্যান্সই ঠিক করবে ভেন্যু। সুপার এইটের লড়াই তাই শুধু পয়েন্টের নয়, ভবিষ্যৎ সূচিরও বড় পরীক্ষা।


```