Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

T20 World Cup: ‘ভারত সেমিফাইনালে উঠবে না!’ বুক ঠুকে মন্তব্য মহম্মদ আমিরের, দিলেন যুক্তিও

আমিরের মতে, লড়াইয়ে হার্দিক-সূর্যরা বেশ পিছিয়ে। তাঁর এই অবাক-করা মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।

T20 World Cup: ‘ভারত সেমিফাইনালে উঠবে না!’ বুক ঠুকে মন্তব্য মহম্মদ আমিরের, দিলেন যুক্তিও

মহম্মদ আমির

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 February 2026 10:22

দ্য ওয়াল ব্যুরো: আবারও বিতর্কের কেন্দ্রে মহম্মদ আমির (Mohammad Amir)। কিছুদিন আগেই ভারতের ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) তাচ্ছিল্যের সুরে ‘স্লগার’বলে দেগে দেন প্রাক্তন পাকিস্তানি পেসার। এবার আরও কড়া ভবিষ্যদ্বাণী—চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালেই নাকি উঠবে না এখনও পর্যন্ত টুর্নামেন্টের ‘অপরাজেয়’ টিম ভারত (India)।

সুপার এইটের দল ঘোষণা হওয়ার পর একটি অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল, কারা সেমিফাইনালে উঠবে। ভারতের গ্রুপ থেকে তিনি বেছে নেন দক্ষিণ আফ্রিকা (South Africa) ও ওয়েস্ট ইন্ডিজকে (West Indies)। সূর্যকুমারদের নাম পর্যন্ত উচ্চারণই করেননি। যা শুনে শো-এর সঞ্চালকও তাজ্জব বনে যান!

কেন ভারতের বিরুদ্ধে বাজি?

বক্তব্যের আমিরের যুক্তি স্পষ্ট। তাঁর দাবি, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছাড়া টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ প্রায় প্রতিটি ম্যাচেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচ বাদ দিলে ভারতের ব্যাটিং ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তাতে ওরা যে কাউকে হারাতে পারে।’

প্রতিযোগিতায় সুপার এইটে ভারতের গ্রুপে এবারের ‘জায়ান্ট কিলার’ জিম্বাবোয়েও (Zimbabwe) রয়েছে। কিন্তু সেমিফাইনালে উঠবে মাত্র দু’টি দল। আমিরের মতে, সেই লড়াইয়ে হার্দিক-সূর্যরা বেশ পিছিয়ে। তাঁর এই অবাক-করা মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।

‘স্লগার’-বিতর্ক

অভিষেক শর্মাকে নিয়ে আমিরের আগের বক্তব্যও সমাননভাবে আলোচনায় ছিল। একটি শো-তে তিনি বলেন, ‘সত্যি বলতে ও স্রেফ স্লগার। প্রতিটা বল মারতে চায়। একদিন চললে ঠিক আছে, না হলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।’ আমিরের বিশ্লেষণ—অভিষেকের অফ-সাইড দুর্বল। নির্দিষ্ট লাইন-লেংথে বল করলে সমস্যায় পড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে এই দুর্বলতা আজ না হোক কাল ধরা পড়বেই। তিনি উদাহরণ টানেন সাইম আয়ুবের (Saim Ayub)। বলেন, ‘শুরুতে কেউ দুর্বলতা জানত না। এখন অফ-স্টাম্প লাইনে বল করলে ও সমস্যায় পড়ে।’প্রাক্তন পাক পেসারের বক্তব্য, বড় মঞ্চে প্রতিটি দুর্বলতা পরীক্ষা করা হয়। ‘প্রেশার ক্রিকেটে সব বল স্লগ করা যায় না!’ জোর গলায় মন্তব্য আমিরের।


```