Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

টি-২০ বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে থাকছে না পরিবার, নীতিতে অনড় বিসিসিআই

বোর্ডের বার্তা একদম পরিষ্কার—বিশ্বকাপে কোনওরকম ঢিলেমি নয়। পরিবার, আবেগ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য—সবকিছু এক পাশে। এখন একটাই লক্ষ্য: শিরোপা ধরে রাখা।

টি-২০ বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে থাকছে না পরিবার, নীতিতে অনড় বিসিসিআই

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 February 2026 11:32

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলতে নেমেছে ভারত। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে—এই বিশ্বকাপে খেলোয়াড়দের সঙ্গে পরিবার-পরিজনদের থাকার কোনও সুযোগ নেই। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আগেই যে নীতি ঠিক করেছিল, সেখান থেকে একচুলও সরছে না। ভারতীয় দল পরিচালন সমিতি ব্যাখ্যা চাইলেও, বোর্ডের জবাব ছিল একটাই—নীতি বদলানো যাবে না।

কী এই নীতি, কেন এত কড়াকড়ি?

বিসিসিআইয়ের এখনকার নীতি অনুযায়ী, কোনও বিদেশ সফর যদি ৪৫ দিনের বেশি হয়, তাহলেও খেলোয়াড়দের পরিবার সর্বোচ্চ ১৪ দিনের বেশি সঙ্গে থাকতে পারবে না। অদ্ভুতভাবে, এবারের টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রে এই ছাড়ও জোটেনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের (Indian Express) রিপোর্ট অনুযায়ী, দল পরিচালন সমিতি জানতে চেয়েছিল—স্ত্রী বা বাগ্দত্তারা কি দলের সঙ্গে থাকতে পারবেন? বোর্ডের তরফে জানানো হয়েছে, পরিবার চাইলে আলাদা করে থাকতেই পারে। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে একই ব্যবস্থায় থাকার অনুমতি নেই। এক বিসিসিআই সূত্রের কথায়, ‘ফোকাস যেন পুরোপুরি ক্রিকেটে থাকে, সেটাই এখন অগ্রাধিকার।’

বর্ডার-গাভাসকর ট্রফির পর আমূল বদল

এই কঠোরতার সূত্রপাত বর্ডার–গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়ার (Australia) কাছে ভারতের ১–৩ হারের পর। তখনই বোর্ডের কাছে অভিযোগ পৌঁছয়—কিছু খেলোয়াড় পরিবার নিয়ে ব্যস্ত থাকায় দলীয় বৈঠক ও পরিকল্পনায় নিয়মিত হাজির থাকছেন না। কোভিড পরবর্তী সময়ে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকার ব্যাপারে বিসিসিআই অনেকটাই উদার হয়েছিল। কিন্তু সেই স্বাধীনতাকেই নাকি ‘বিচ্যূতি’ হিসেবে দেখছে বোর্ড। তাই ২০২৫ সালের জানুয়ারিতে নতুন ঘোষণা—দীর্ঘ সফরেও পরিবার থাকার সময়সীমা বেঁধে দেওয়া হবে। একই সঙ্গে নেওয়া হয় আরও কড়া সিদ্ধান্ত। কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—নইলে জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন।

বিশ্বকাপের সূচি, যাতায়াত

টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে আমেরিকার (USA) বিরুদ্ধে জয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটে ভর করে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার তিনটি ম্যাচ দেশের মাটিতে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় (Colombo) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে হাই-ভোল্টেজ যুদ্ধ।

এই পুরো টুর্নামেন্টে দল যাতায়াত করবে প্রাইভেট চার্টারে। খেলোয়াড়দের ব্যক্তিগত শেফ থাকলেও তাঁরা দলের সঙ্গে একই হোটেলে থাকছেন না। কাছাকাছি হোটেলে থেকে রান্না করে খাবার পাঠাচ্ছেন। সব মিলিয়ে বোর্ডের বার্তা একদম পরিষ্কার—বিশ্বকাপে কোনওরকম ঢিলেমি নয়। পরিবার, আবেগ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য—সবকিছু এক পাশে। এখন একটাই লক্ষ্য: শিরোপা ধরে রাখা।


```