Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

IND vs PAK: জল্পনার অবসান! আজও পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না ভারত

করমর্দন-ইস্যু হয়তো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না। কিন্তু আবেগ, রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

IND vs PAK: জল্পনার অবসান! আজও পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে না ভারত

সলমন ও সূর্যকুমার

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 February 2026 15:44

দ্য ওয়াল ব্যুরো: আকাশ ভরা কালো মেঘ। বৃষ্টি এসে লড়াই ভেস্তে দিতে পারে। যদিও কলম্বোয় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে আপাতত না আকাশ, না ক্রিকেট… ফোকাসে স্রেফ ‘করমর্দন’! রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ‘নো-হ্যান্ডশেক’ নীতিতে অনড় থাকতে পারে।

সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় ক্রিকেটাররা খেলার আগে বা পরে পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করবেন না। এমনকি টসের সময়ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha) সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এশিয়া কাপ থেকেই ‘দূরত্ব’

২০২৫ সালের এশিয়া কাপের (Asia Cup 2025) সময় পহেলগাম সন্ত্রাস হামলার পর থেকে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে করমর্দন বন্ধ রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ও মহিলাদুই দলই পাকিস্তানের বিরুদ্ধে হ্যান্ডশেক এড়িয়ে চলেছে।

এই প্রসঙ্গে গতকাল প্রাক-ম্যাচ কনফারেন্সে প্রশ্ন করা হলে সূর্যকুমার যাদব বলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। এত গুরুত্ব কেন? আমরা ক্রিকেট খেলতে এসেছি। কাল দেখা যাবে কী হয়!’ তাঁর জবাবে প্রকট ইঙ্গিত, বিষয়টি নিয়ে তখনই মন্তব্য করতে নারাজ।

অন্যদিকে পাক অধিনায়ক সলমন আলি আঘাও সরাসরি কিছু বলেননি। সাফ মন্তব্য, ‘কাল দেখা যাবে।তবে আঘা ‘স্পিরিট অফ দ্য গেম’ বজায় রাখার কথা উল্লেখ করেছিলেন। বক্তব্য, ‘ক্রিকেট ঠিক যেভাবে খেলার কথা, সেভাবেই খেলা উচিত। ওরা কী করবে, সেটা ওদের সিদ্ধান্ত।

মাঠের বাইরে কূটনৈতিক ইঙ্গিত

এই ম্যাচ ঘিরে মাঠের বাইরেও কূটনৈতিক সুর শোনা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) প্রধান আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul) জানিয়েছেন, আইসিসির (ICC) আমন্ত্রণে তিনি কলম্বোয় উপস্থিত থাকবেন। উদ্দেশ্যপাঁচটি এশীয় দেশের প্রতিনিধিদের একসঙ্গে ম্যাচ দেখা এবং পারস্পরিক আলোচনা সেরে ফেলা। ভারতের তরফে বিসিসিআই (BCCI) সভাপতি মিঠুন মনহাস (Mithun Manhas), সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) এবং সহ-সভাপতি রাজীব শুক্লাও (Rajeev Shukla) উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে ভারত-পাক ম্যাচ শুধু ক্রিকেটীয় লড়াই নয়, প্রতীকী বার্তারও মঞ্চ হয়ে উঠেছে। করমর্দন-ইস্যু হয়তো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না। কিন্তু আবেগ, রাজনীতি এবং কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন চোখ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium)। ক্রিকেট বলবে শেষ কথা। তবে ম্যাচ শুরুর আগেই ‘হ্যান্ডশেকপ্রশ্নে উত্তাপ ছড়িয়েছে দুই শিবিরে।


```