Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অবশেষে নীরবতাভঙ্গ! বয়কট-ইস্যুতে পাকিস্তানের উদ্দেশে কী বার্তা দিল বিসিসিআই?

শাস্তি এখানেই থামার সুযোগ কম। আইসিসি চাইলে পাকিস্তানের আর্থিক জরিমানা, র‌্যাঙ্কিং স্থগিত রাখা, এমনকি ভবিষ্যতে বড় দেশগুলোর পাক সফর নিয়েও প্রশ্ন তুলে দিতে পারে। 

অবশেষে নীরবতাভঙ্গ! বয়কট-ইস্যুতে পাকিস্তানের উদ্দেশে কী বার্তা দিল বিসিসিআই?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 February 2026 18:21

দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচ মানে শুধু মাঠের খেলা নয়—এর সঙ্গে জড়িয়ে বিশ্ব রাজনীতি, কূটনীতি আর বিপুল অর্থনৈতিক স্বার্থের জটিল হিসেব। সেই ম্যাচ যদি আইসিসি টুর্নামেন্টের মতো গ্র্যান্ড মঞ্চে বয়কটের মুখে পড়ে, তাহলে ঢেউ ওঠে গোটা ক্রিকেট দুনিয়ায়। টি–২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের (Pakistan) কলম্বোর (Colombo) মাটিতে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত ঘিরে এবার ঠিক সেটাই হয়েছে। চলছে চাপান-উতর। বিভিন্ন পক্ষের বক্তব্য সামনে এলেও নীরব ছিল বিসিসিআই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

আইসিসিকে সমর্থন 

বিসিসিআইয়ের সহ–সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council – ICC) অবস্থানকে তাঁরা পুরোপুরি সমর্থন করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board – PCB) যে সতর্কবার্তা দেওয়া হয়েছে—বয়কট হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে—তাকে ‘যথার্থ’ বলে দেগে দেন রাজীব। তাঁর বক্তব্য, ‘আইসিসি এই বিষয়ে বড়সড় বিবৃতি দিয়েছে। সেখানে স্পোর্টসম্যানশিপের কথা বলা হয়েছে। আমরা আইসিসির সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত বিসিসিআই আলাদা করে কোনও মন্তব্য করবে না!’ অর্থাৎ, প্রকাশ্যে আগুনে ঘি না ঢেলে বিষয়টি আপাতত আইসিসির হাতেই ছেড়ে দিতে চাইছে বোর্ড।

বয়কটের পেছনের রাজনীতি, বিতর্ক

বাংলাদেশের (Bangladesh) প্রসঙ্গ থেকে এই বয়কট–বিতর্কের সূত্রপাত। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে যেতে অস্বীকার করে। তার আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে সরানো হলে ঢাকায় অসন্তোষ দানা বাঁধে। আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই পাকিস্তানের ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট—অন্তত এমনটাই চালু ধারণা।

এহেন পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor) কড়া ভাষায় পুরো ঘটনাপ্রবাহের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, পরিস্থিতি লজ্জাজনক। মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার রাজনৈতিক হস্তক্ষেপ দুর্ভাগ্যজনক। বাংলাদেশের প্রতিক্রিয়া অতিরিক্ত হলেও, পাকিস্তান এখন তাদের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে!

ম্যাচ না হলে কী হবে?

ভারত–পাকিস্তান ম্যাচ যে কোনও আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। এই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার বিজ্ঞাপন ক্ষতি হতে পারে আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। যেখানে ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের দামই প্রায় ৪০ লক্ষ টাকা, সেখানে এই ধাক্কা সামান্য নয়।

সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে নিয়ম অনুযায়ী, ভারতীয় দল কলম্বোয় ম্যাচ খেলতে যাবে। টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মাঠে উপস্থিত থাকবেন। যদি পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা (Salman Ali Agha) না আসেন, ম্যাচ রেফারি ভারতকে ওয়াকওভার এবং সেই সুবাদে দুই পয়েন্ট দিয়ে দেবেন।

তবে শাস্তি এখানেই থামার সুযোগ কম। আইসিসি চাইলে পাকিস্তানের আর্থিক জরিমানা, র‌্যাঙ্কিং স্থগিত রাখা, এমনকি ভবিষ্যতে বড় দেশগুলোর পাক সফর নিয়েও প্রশ্ন তুলে দিতে পারে। পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League – PSL) বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও অনিশ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা।


```