Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল

এই ম্যাচের বেশ কিছু ছবি শেয়ার করে বিসিসিআই ক্যাপশনে লিখেছে, "বেকেনহ্যাম... দলের মধ্যে খেলার এক দুর্দান্ত প্রথম দিন! কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের হাফ সেঞ্চুরি, শার্দূল ঠাকুর উইকেট নিলেন।"

আন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূল

শুভমান গিল

শেষ আপডেট: 14 June 2025 16:18

দ্য ওয়াল ব্যুরোএকদিকে যখন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে তখন বেকেনহ্যামে আন্তঃস্কোয়াড ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া (Team India is playing an inter-squad match in Beckenham)। শুক্রবার ম্যাচের প্রথম দিনে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এবং তারকা ব্যাটা কেএল রাহুল (KL Rahul) দুর্দান্ত অর্ধশতক করেছেন। আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি জোরদার করতে টিম ইন্ডিয়া এই ম্যাচটি খেলছে।

ম্যাচটি বন্ধ দরজার পিছনে খেলা হচ্ছে। ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের কিছু ছবি বিসিসিআই তাদের অফিসিয়াল 'এক্স' (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেছে। সেখানে নতুন অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুলকে বড় শট মারতে দেখা গিয়েছে। এই আন্তঃস্কোয়াড ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে না।

এই মাসের শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ইন্ডিয়া-এ গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে দুই ম্যাচের একটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ খেলেছে। প্রথম ম্যাচে করুণ নায়ারের দ্বিশতকের পর দ্বিতীয় ম্যাচে কেএল রাহুল দুর্দান্ত সেঞ্চুরি করেন। রাহুল যে রকম ফর্মে রয়েছেন, তাতে সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকেই ইনিংস ওপেন করতে দেখা যাবে। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজেও তিনি ওপেন করেছিলেন

শুক্রবার থেকে শুরু হওয়া আন্তঃস্কোয়াড ম্যাচেও অর্ধশতকের ইনিংস খেলেছেন কে এল। পাশাপাশি অধিনায়ক গিলও অর্ধশতকের দেখা পেয়েছেন। বোলিংয়ে নজর কেড়েছেন শার্দূল ঠাকুর

এই ম্যাচের বেশ কিছু ছবি শেয়ার (Picture Share) করে বিসিসিআই ক্যাপশনে লিখেছে, "বেকেনহ্যাম... দলের মধ্যে খেলার এক দুর্দান্ত প্রথম দিন! কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিলের হাফ সেঞ্চুরিশার্দূল ঠাকুর উইকেট নিলেন।"

বিসিসিআই-এর শেয়ার করা ছবিতে যশস্বী জয়সওয়ালকে নন-স্ট্রাইকার এন্ডে দেখা যাচ্ছেকিন্তু বিসিসিআই পোস্টে তাঁর পারফরম্যান্সের কথা উল্লেখ করেনি। যার অর্থ হল তিনি এই ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। 

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি ২০ জুন থেকে ২৪ জুন হেডিংলিতে অনুষ্ঠিত হবে। বাকি চারটি ম্যাচ বার্মিংহাম (২-৬ জুলাই)লর্ডস (১০-১৪ জুলাই)ম্যানচেস্টার (২৩-২৭ জুলাই) এবং দ্য ওভালে (৩১ জুলাই-৪ গস্ট) অনুষ্ঠিত হবে।


```