Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

WTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম

মার্করামের সেঞ্চুরির পর, সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলির একটি টুইট ভাইরাল হতে শুরু করেছে। বিরাট কোহলি ৭ বছর আগে মার্করাম সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা এখন সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

WTC Final: ‘বিরাট’ জ্যোতিষী! সাত বছর আগে করা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন মার্করাম

বিরাট কোহলি ও এইডেন মার্করাম

শেষ আপডেট: 14 June 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) কি জ্যোতিষ (Astrologer) চর্চা করেন? নেট দুনিয়ায় গতকাল রাত থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তিনি নাকি সাত বছর আগে (7 years back) প্রোটিয়া ক্রিকেটার এইডেন মার্করাম (Aiden Markram) সম্পর্কে এমন একটি ভবিষ্যদ্বাণী (Prediction) করেছিলেন, যা এবার সত্যি প্রমাণিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন। এই সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার খেতাব জয়ের আশা জাগিয়ে তুলেছে। 

ডব্লিউটিসি ফাইনালে এই প্রথম কোনও ব্যাটার চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করলেন। শুধু তাই নয়, তিনি লর্ডসে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটার হয়ে ওঠেন। মার্করাম আইসিসি ইভেন্টের ফাইনালে সেঞ্চুরি করা প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার। তিনি ১৫৯ বলে ১০২ রান করে অপরাজিত থেকে তৃতীয় দিন মাঠ ছেড়েছেন।

মার্করামের সেঞ্চুরির পর, সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট কোহলির একটি টুইট ভাইরাল হতে শুরু করেছে। বিরাট কোহলি ৭ বছর আগে মার্করাম সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা এখন সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

"এইডেন মার্করামকে দেখতে খুব ভাল লাগে!" কেপটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ৮৪ রান করার পর, কোহলি ২৪ মার্চ, ২০১৮ তারিখে ইনস্টাগ্রামে এই পোস্টটি করেছিলেন।

আসলে বিরাট বলতে চেয়েছিলেন, মার্করাম বাস্তবিকই একজন দক্ষ ওপেনার। তাঁর ব্যাটিং মুগ্ধ করেছিল বিরাটকে। কোহলি সেই সময় মনে করেছিলেন, বড় মঞ্চে সফল হওয়ার ক্ষমতা রয়েছে এই প্রোটিয়া ব্যাটারের। আর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেটাই প্রমাণ করে দিলেন এই প্রোটিয়া ব্যাটার।


```