Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

WTC Final: বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন স্মিথ

মিচেল স্টার্ক ১৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একটি শর্ট বল করেছিলেন যা বাভুমার ব্যাটের বাইরের প্রান্তে লেগে দ্রুত স্মিথের কাছে পৌঁছে যায়। এরপর বলটি স্মিথের হাতে আঘাত করার পর পিছলে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে শুরু করেন প্রাক্তন এই অজি অধিনায়ক।

WTC Final: বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, আঙুলে চোট পেয়ে ছিটকে গেলেন স্মিথ

স্টিভ স্মিথ

শেষ আপডেট: 14 June 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: শনিবার যে খাতায় কলমে পিছিয়ে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) চতুর্থ দিনে নামবে অস্ট্রেলিয়া, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অজি শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে স্টিভ স্মিথের চোটা (Steven Smith Injury)। ব্যাটার স্মিথের অভাব অবশ্য বোধ করবে না ব্যাগি গ্রিনরা। তবে দলের এই অবস্থায় প্রাক্তন এই অজি অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।  

শুক্রবার ডান হাতের কনিষ্ঠ আঙুলের চোট পেয়েছিলেন স্টিভ স্মিথ। আর চোট এতটাই গুরুতর যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যেতে হল তাঁকে। লর্ডসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ব্যাটের কানায় লেগে একটি বল ধরার চেষ্টা করার সময় প্রথম স্লিপে স্মিথ আহত হন।

এই ম্যাচে বেশ কয়েকবারই দেখা গিয়েছে, বল স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে পৌঁছনোর আগে লাফিয়ে উঠছিল। স্মিথ হেলমেট পরে উইকেট থেকে মাত্র ১৪ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। মিচেল স্টার্ক ১৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে একটি শর্ট বল করেছিলেন যা বাভুমার ব্যাটের বাইরের প্রান্তে লেগে দ্রুত স্মিথের কাছে পৌঁছে যায়। এরপর বলটি স্মিথের হাতে আঘাত করার পর পিছলে যায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে শুরু করেন প্রাক্তন এই অজি অধিনায়ক। মাঠে সাময়িক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়

চা-পানের পরের সেশনেও স্মিথ মাঠে ফিরে আসেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) জানিয়েছে, ডানহাতি এই ব্যাটারের ডান হাতের কনিষ্ঠ আঙুলে জটিল স্থানচ্যুতি হয়েছে। সিএ জানিয়েছে, অস্ট্রেলিয়ান দলের মেডিক্যাল স্টাফরা মাঠে তাঁকে পরীক্ষা করেছেন এবং এক্স-রে এবং আরও চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানচ্যুতির অর্থ হল, দশ দিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সফরে স্মিথের খেলা অনিশ্চিত। 


```