Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

নেট সেশনে রোহিতের পাশে বিরাট, একের পর এক সপাট ড্রাইভেই যা বোঝানোর বুঝিয়ে দিলেন!

যাবতীয় নজর রোহিত–বিরাট যুগলবন্দির উপর। দুই কিংবদন্তি একই ফ্রেমে, একই নেটে, একসঙ্গে ব্যাট করছেন। কেউ আত্মবিশ্বাসী স্ট্রেট ড্রাইভ মারছেন, কেউ ঠান্ডা মাথায় গ্যাপ খুঁজছেন।

নেট সেশনে রোহিতের পাশে বিরাট, একের পর এক সপাট ড্রাইভেই যা বোঝানোর বুঝিয়ে দিলেন!

রোহিত-কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: ময়দানে এখনও বল গড়ায়নি, কিন্তু বার্তা স্পষ্ট—দু’জনই তৈরি। রোহিত শর্মা (Rohit Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)। আবার অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম প্র্যাকটিস সেশনে ব্যাট হাতে নামলেন। একসঙ্গে। আর তাঁদের একসঙ্গে ব্যাটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাস!

রেভস্পোর্টজ (RevSportz) প্রকাশ করেছে সেই ভিডিও। দেখা যাচ্ছে—রোহিত আর বিরাট পাশাপাশি নেটে ব্যাট করছেন। বেশ কিছুক্ষণ ধরে অনুশীলন চালান। মৃদু বাতাসে দুলছে জাল। আর তার আড়ালে একের পর এক নিখুঁত কভার ড্রাইভ (Cover Drive) দর্শকশূন্য গ্যালারিতে গমগম শব্দে প্রতিধ্বনিত হচ্ছে। যেন ঘোষণা করে দিচ্ছে—অভিজ্ঞ দুই সেনানায়ক এখনও ক্রিকেটের মঞ্চে সমান প্রাসঙ্গিক!

রবিবার থেকে শুরু হতে চলা সফরের তাৎপর্য গভীর। রোহিত ও বিরাট দু’জনেরই ওডিআই ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে এই সিরিজের উপর। ২০২৭ সালের (ICC ODI World Cup 2027) বিশ্বকাপের দলে জায়গা পাকা হবে কি না, তার প্রাথমিক অডিশন বলা যেতে পারে। বোর্ড সূত্রে খবর, দুই অভিজ্ঞ তারকাকেই জানিয়ে দেওয়া হয়েছে—এই সিরিজেই তাঁরা প্রমাণ করুন, কেন এখনও তাঁদের উপস্থিতি দলের পক্ষে একান্ত জরুরি?

অন্যদিকে, এটাই অধিনায়ক হিসেবে শুভমান গিলের (Shubman Gill) প্রথম ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডে টেস্ট অধিনায়কত্বে তাঁর সাফল্যের পর এবার সাদা বলের মঞ্চে নতুন পরীক্ষা। তরুণ নেতা পাশে পাচ্ছেন দেশের দুই সবচেয়ে সিনিয়র ব্যাটারকে—যাঁদের থেকে শেখার, বোঝার সুযোগ মিলবে হাতেকলমে। ১৯, ২৩ ও ২৫ অক্টোবর তিনটি ওয়ানডে হবে পার্থ, অ্যাডিলেড (Adelaide) ও সিডনিতে (Sydney)। তারপর পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ, যেখানে নেতৃত্বে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

তবে আপাতত যাবতীয় নজর রোহিত–বিরাট যুগলবন্দির উপর। দুই কিংবদন্তি একই ফ্রেমে, একই নেটে, একসঙ্গে ব্যাট করছেন। কেউ আত্মবিশ্বাসী স্ট্রেট ড্রাইভ মারছেন, কেউ ঠান্ডা মাথায় গ্যাপ খুঁজছেন।

অস্ট্রেলিয়ার গরম হাওয়ার মতোই এই মুহূর্তে উত্তপ্ত টিম ইন্ডিয়ার নেট সেশন।


```