Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোহলিকে ঠুকলেন সেলাম, গিলকে ধরলেন জড়িয়ে! টিম ইন্ডিয়ার ক্যাম্পে ফুরফুরে মেজাজে রোহিত

নতুন অধিনায়ক শুভমান গিলের হাতে দায়িত্ব। কিন্তু সিনিয়রদের পাশে দাঁড়িয়ে তাঁর আচরণে ফুটে উঠেছে টিম স্পিরিটের নতুন ভাষা। 

কোহলিকে ঠুকলেন সেলাম, গিলকে ধরলেন জড়িয়ে! টিম ইন্ডিয়ার ক্যাম্পে ফুরফুরে মেজাজে রোহিত

রোহিত ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 October 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার ফ্লাইট ধরার আগে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তরা দেখল, একদিকে শুভমান গিল (Shubman Gill), যিনি সদ্য ভারতীয় ওয়ানডে দলের (India ODI Team) অধিনায়ক হয়েছেন, আর অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma)—যিনি বছর খানেক আগেও ছিলেন সেই পদের মালিক। দু’জন মুখোমুখি হতেই রোহিতের মুখে চেনা হাসি, আর ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এল মজার সম্ভাষণ—‘আরে হিরো, কেম আছ ভাই?’

তারপর সেই দৃশ্য—দু’জনের হাসিমাখা আলিঙ্গন। বোর্ডের (BCCI) সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই কয়েক সেকেন্ডের ভিডিওর পরই হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ লিখেছেন, ‘এক ফ্রেমে অতীত আর ভবিষ্যৎ!’ কেউ বলেছেন, ‘নেতৃত্ব বদলেছে, সম্পর্ক নয়!’

আজ দিল্লি বিমানবন্দরে টিম বাসের সামনে শুভমানকে দেখামাত্র এগিয়ে এসে শুভেচ্ছা জানান রোহিত। পাশে বসে বিরাট কোহলি (Virat Kohli) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শুভমান গিল এগিয়ে গিয়ে তাঁদের সঙ্গে হাত মেলান, তারপর কথা বলার মধ্যেই কোহলির কাঁধে আলতো চাপ। আর বিরাট? ঠোঁটে হাসি, চোখে খুশি। দুই প্রজন্মের এই বন্ধুতার মুহূর্ত ক্রিকেটের অঙ্কের বাইরের এক অন্য গল্প বলে গেল!

মজার ব্যাপার, এর কিছুক্ষণ পরই বোর্ড প্রকাশ করে আরও একটি ভিডিও। তাতে দেখা যায়, টিম বাসে ওঠার সময় রোহিতকে স্যালুট করছেন বিরাট কোহলি, আর রোহিতও পাল্টা হাত তুলে হাসিমুখে সেলাম ফিরিয়ে দিচ্ছেন। তারপর দুই প্রাক্তন অধিনায়কের উষ্ণ আলিঙ্গন—এক সময় যাঁদের মধ্যে ‘প্রতিদ্বন্দ্বিতা’-র রসালো গল্প নিয়ে সরগরম ছিল মিডিয়া, সেই দুই মহারথীকে এমন মেজাজে দেখে খুশি অনুরাগীরা।

অস্ট্রেলিয়া সফরের (India Tour of Australia 2025) আগে এটাই টিম ইন্ডিয়ার শেষ মিলনমেলা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৯ অক্টোবর পার্থে (Perth), তারপর অ্যাডিলেড ও সিডনিতে (Adelaide, Sydney) লড়াই। এর পরই পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ। দীর্ঘ সময় পর ফের এক ফ্রেমে দেখা যাবে রোহিত–বিরাট–গিল ত্রয়ীকে।

রোহিত ও কোহলি দু’জনই এখন শুধু ওয়ানডে ফরম্যাটে খেলেন। টেস্ট ও টি–২০ থেকে বিদায় নেওয়ার পর এটাই তাঁদের প্রথম বড় আন্তর্জাতিক সফর। তাই প্রস্তুতি নিয়েও জল্পনা ছিল তুঙ্গে—বিশেষ করে ২০২৭ বিশ্বকাপে (ICC ODI World Cup 2027) খেলবেন কি না, সেই সওয়ালকে ঘিরে সরগরম ক্রিকেট দুনিয়া। যদিও বিসিসিআই (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) আজ নিজে জানিয়ে দিয়েছেন, এটা তাঁদের শেষ সিরিজ নয়। অবসর নেওয়ার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত!

অন্যদিকে, কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) জোর দিচ্ছেন বর্তমানের উপর। তাঁর মন্তব্য, ‘ওডিআই বিশ্বকাপ এখনও দুই-আড়াই বছর দূরে। এই মুহূর্তে রোহিত ও বিরাট দু’জনেই ভারতের সাফল্যের চাবিকাঠি। আশা করছি, ওঁদের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় বড় ভূমিকা নেবে!’

নতুন অধিনায়ক শুভমান গিলের হাতে দায়িত্ব। কিন্তু সিনিয়রদের পাশে দাঁড়িয়ে তাঁর আচরণে ফুটে উঠেছে টিম স্পিরিটের নতুন ভাষা। নেতৃত্ব বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু দলীয় সংহতি এখনও অটুট। দিল্লি বিমানবন্দরের সেই সেলাম আর আলিঙ্গন তাই নিছক দৃশ্য নয়—এক অমোঘ প্রতীক।


```